নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২২, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫২ জন

বান্দরবান সেনা জোন কর্তৃক ইফতার সামগ্রী প্রদান

Copy Link

বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধায়নে বান্দরবান সদর উপজেলার অন্তর্গত অসহায় ও দুস্থ মুসলিম পরিবার ও দুইটি এতিমখানায় এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে ।

আজ বুধবার ( ১৩ই এপ্রিল ২০২২) সকাল ১০:০০ ঘটিকায় বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার এর সঞ্চালনায় বান্দরবান সেনা জোনের উদ্যোগে বান্দরবান সদর উপজেলার অন্তর্গত ১৩১ অসহায় ও দুস্থ মুসলিম পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে একটি করে আটটি উপকরণের সমন্বয়ে গঠিত ইফতার সামগ্রী প্যাকেট প্রদান করা হয়। এছাড়াও দুইটি এতিমখানার মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে একমাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বান্দরবান সেনা জোনের আওতাধীন ক্যাম্প কর্তৃক ৫০ টি পরিবার এবং বাকি ৮১ টি পরিবারকে জোন সদর কর্তৃক বিতরণ করা হয়।

দুস্থ ও অসহায় মুসলিম পরিবারের ইফতার সামগ্রীর মধ্যে চাউল,ছোলা, মুড়ি, চিনি, খেজুর, তৈল, ডাল ও পিয়াজ সহ সর্বমোট ০৮ টি উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও দুইটি এতিমখানা, রাজবিলা মুসলিম পাড়া মাদ্রাসা ও এতিমখানা এবং ইসলামপুর মুসলিমপাড়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় এক মাসের চাহিদা অনুযায়ী ছোলা, মুড়ি, চিনি,খেজুর, তৈল,পিয়াজ ও খেসারির ডাল বিতরণ করা হয়। এতে ৫৬ জন শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে ৩৩.৬০০ কেজি ছোলা, ২২.৪০০ কেজি মুড়ি, ২৩.৫২০ কেজি চিনি, ২৩.৫২০ কেজি খেজুর, ১৬.২০০কেজি তৈল, ১১.৫০০ কেজি পেঁয়াজ ও ১৬.৩০০ কেজি খেসারির ডাল বিতরণ করা হয়।সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকার ইফতার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এস. এম. মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি । এছাড়াও উপস্থিত ছিলেন দূরদূরান্ত হতে আগত মুসলিম পরিবারের সদস্যগণ।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এস. এম. মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি বলেন, বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে আপনাদের মাঝে এই সামান্য উপহার প্রদানের মাধ্যমে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রদান করছি। এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে পবিত্র মাহে রমজানের খুশি ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।

আজকের এই সহযোগিতার পাশাপাশি পরবর্তীতেও সেনা জোনের পক্ষ থেকে বিভিন্ন দূঃসময়ে পাশে থেকে সাহায্য করার আশ্বাস দেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!