নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি ২০২২, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭৯ জন

পেকুয়ায় কর্মসৃজনের শ্রমিক কাজ করছেন ইউপি সদস্যের বাড়িতে

Copy Link

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃকক্সবাজারের পেকুয়ায় অতি দরিদ্র কর্মসূচি,কর্ম সৃজন প্রকল্পে আওতায় গ্রামীন সড়কের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে প্রায় ১৫ দিন আগে। ৭ ইউনিয়নে চলছে কর্মযজ্ঞ। শুরু থেকে নানা অনিয়মের অভিযোগ তুলেছে স্থানীয়রা। সকাল ৮ টার থেকে কাজ শুরু করার কথা। শেষ হবে বিকেল ৩টা। কিন্তু শ্রমিকরা দুপুর ১টার মধ্যে তড়িগড়ি করে কাজ শেষ করে বাড়ি ফিরেন।

যথারীতি তদারকি না থাকায় শ্রমিকরা কাজের ফাঁকি দিয়ে দায়সারা কাজ করছেন। প্রতিদিন ট্যাগ অফিসার কাজের তদারকি করার নিয়ম থাকলেও তারা থাকেন অনুপস্থিত। মাঝে মধ্যে লোক দেখানো দেখভাল করে দায়িত্ব সারেন দায়িত্বরত ট্যাগ অফিসার। প্রতিদিনের শ্রমিকের উপস্থিতি হাজিরা খাতায় লিপিবদ্ধ থাকার কথা। কিন্তু ট্যাগ অফিসার না থাকায় ইচ্ছেমত হাজিরা টানছেন শ্রমিকদের। কাজে অনুপস্থিত থাকলেও ঠিকই হাজিরা খাতায় উপস্থিত দেখান শ্রমিকদের। এভাবে সরকারের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন জড়িত সংশ্লিষ্টরা।
কর্মসৃজন কর্মসুচীর প্রকল্পের শ্রমিকদের ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত কাজে। উজানটিয়া ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য আবু আহমদ প্রকাশ সোনামিয়া মাঝি এবার নিজের বসতভিটায় মাটি ভরাট করালেন সরকারি শ্রমিক দিয়ে। ইউপি সদস্যের এমন কান্ডে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
স্থানীয়রা জানায়, সোনামিয়া মাঝি মেম্বার পূর্ব উজানটিয়া পানপাড়ায় নিজের বসতভিটায় কাজ করছেন ১৫জন শ্রমিক। তারা নির্মাণাধীন পাকা বাড়ির তলায় মাটি ভরাট করেছেন। এসব শ্রমিক সরকারের অতি দরিদ্র কর্মসূচি, কর্ম সৃজন প্রকল্পের।এদিন শ্রমিকদের রাস্তার সাইট ভরাট কাজে নিয়োজিত থাকার কথা।

ইউপি সদস্য সোনা মিয়া মাঝি তা না করে সরকারি শ্রমিক দিয়ে নিজের ঘরে মাটি ভরাট কাজে ব্যস্ত রয়েছেন।কাজে থাকা শ্রমিকরা জানিয়েছেন,”সকাল ৮টার দিকে তারা রাস্তার সাইট ভরাট করতে গেলে আবু আহমদ মেম্বার আমাদেরকে ডেকে নিয়ে ঘর ভিটা ভরাট করতে বলেন। কাজ না করলে তাদের সাটাই করা হবে বলে হুমকি দেয়। আমরা বাধ্য হয়ে তার বাড়িতে কাজ করেছি।ইউপি সদস্য আবু আহমদ (সোনামিয়া) বলেন,৩/৪ জন শ্রমিক গেছিল। সাংবাদিক আসার পর চলে গেছে।

পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন,আমি খোঁজ নিয়ে দেখছি, অনিয়ম হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন, বিষয়টি আসলে আমি জানিনা, বিভিন্ন ফেসবুক ও অনলাইনে দেখতেছি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!