নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২১, ১০:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫২২ জন

রামুর কচ্ছপিয়ায় রাবার ফুটো,কমে গেছে পানি, মাথায় হাত ২ হাজার কৃষকের

Copy Link

জাহাঙ্গীর আলম কাজলঃরামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা গ্রামের রাবার ড্যাম রক্ষণাবেক্ষণের অভাব,রাবার ড্যামের উপর দিয়ে চোরাইকাঠ পাচার ও উপজেলা কর্তৃক্ষের যথাযত তদারকি না থাকায় কচ্ছপিয়ার মৌলভীকাটা রাবার ড্যামের রাবার ফেটে গিয়ে পানি সরে গেছে নিচে। ফলে পানিরস্তর আশংকাজনক পরিমান নিচে নেমে যাওয়ায় এই রাবারড্যাম এর অধীনে আর কৃষির আবাদ করা যাবে না আশংকা করছেন ড্যাম এর অধীনে থাকা ২ হাজারের অধিক কৃষক। তারা মনে করেন, এই মূহুর্তে ড্যাম সেলাই বা নতুন ড্যাম বসিয়ে পূণরায় পানি উত্তোলন আদৌ সম্ভব হবে না।

তাই বিপাকে পড়েছে ২ হাজারের অধিককৃষক। তারা মনে করেন,এসব কারসাজী ব্যবস্থাপনা কমিটির। স্থানীয় ৮ ও ৯ নম্বর ওয়ার্ড মেম্বার যথাক্রমে জাকের আহমদ ও মোহাম্মদ ইউনুছ জানান,এই রাবার ড্যাম কচ্ছপিয়ার কৃষকের প্রাণ। এটির রাবার ফেটে গিয়ে ২ দিন ধরে পানি নিচে নেমে যাওয়ায় পানিস্তর আর নেই।এখন কৃষকদেন প্রাণ যায় যায় অবস্থা। ২ হাজারের অধিক কৃষক বিপাকে পড়েছে এ কারণে। তারা আরো জানান,এ রাবার ড্যাম ফেটে যাওয়ার অনেক কারণ আছে।তন্মধ্যে রক্ষানাবেক্ষণ ও তদারকি না থাকা অন্যতম। দ্বিতীয়ত বালুদস্যুদের কাল ছিলো এটি।এভাবে নানা কারণে।

এটি দ্বিতীয়বার ফেটে গিয়ে এ দূর্দশার কবলে পড়ে। এর আগে আরেকবার ফেটে গিয়েছিলো। সেটির সেলাইকৃত অংশ কিন্ত এবার ফাটে নি এখনও। রহস্য কী বের হবে ভালো করে তদন্ত করলে।স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ তৈয়ব বলেন,এখন সেলাই করলেও ততবেশী কাজ হবে নাহয়তো বা একতৃতীয়াংশ কৃষক তাদের ধান চাষ আবাদ করতে পারবে।

তিনি আরো জানান,এ ড্যাম ফেটে যাওয়ায় কারণ বের করা দরকার।কেননা কারণ অনেক।তন্মধ্যে বালুদস্যুদের বদনজর একটি। হয়তো কৃষির চাইতে কোটি টাকার বালুই তাদের কাছে বেশী প্রয়োজন ছিলো।সুতারাং তদারকীর অভাব,ব্যক্তিকর্তৃক এককভাবে পরিচালনার কারণে এ রাবার ড্যামের এ অবস্থা হলো।এটির কারণে কারো শত্রু হলেও করার কিছুই তিনি দেখতে পারছেন না।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কৃষক জানান, উজান থেকে বড়বড় কাঠ নিয়ে এসে ড্যামের উপর দিয়ে খালের নিচের অংশে পারাপার করা হয় রাতের আঁধারে।এ ছাড়া অদক্ষ পরিচালনা আর উপজেলা কেন্দ্রিক দায়িত্বরত সরকারী টেকঅফিসাররা রবার ড্যামের সভাপতির সাথে আঁতাতের কারণে তদারকি কমিয়ে দেয়ায় এ অবস্থার সৃষ্ট হয়। তারা আরো জানান,এ ব্যবস্থাপনা কমিটি কৃষকদের কাছ থেকে লক্ষ লক্ষ উত্তোলন করলেও দীর্ঘ দিন ধরে কোন হিসেব নিকেশ দেয় না তাদেরকে।তাদের মতে,যে কোনভাবে পানি কমে গেলে রাবার ড্যামের উপরের অংশ থেকে বালু উত্তোলন সহজ হবে। হয়তো বালু দস্যুদের কেউ এ রাবারটি ফুটো করে দিয়ে পানি কমিয়ে ফেলতে এ কাজ করেছে।

অপর একদল কৃষক জানান,সমিতি সরকারী। মিটিং নেই,হিসেব নেই,তদারকী নেই। কিছুই নেই।
রাবার ড্যামে পানি ওভারফ্লু হলে পানি খরচ ১ থেকে দেড় হাজার টাকা আর পানি কমে গিয়ে ওয়াটার পাম্প বা পানির মেশিন দিয়ে পানি উত্তোলন করলে পানি খরচ নিতে পারবে ৩ থেকে ৪ হাজার টাকা।এ কারণে রাবার ড্যামের এ করুন দশা হলো।

এ বিষয়ে এ সমিতির সভাপতি জহির উদ্দিন বলেন,রাবার ড্যামের রাবারের জোড়ায় জোড়ায় ফেটে গেছে। করার কিছুই নেই।তবে তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন এসবই ষড়যন্ত্র। জিও ব্যাগ দিয়ে আজকালের মধ্যে পানি বন্ধ হয়ে যাবে।

উল্লেখ্য,এ রাবার ড্যামের অধিনে চাষ হয় ৬টি বিল এলাকাজুড়ে ধানচাষ।এখানে সমিতির সদস্য সংখ্যা রয়েছে ৯৯১ জন। কৃষক রয়েছে ২ হাজারের অধিক। অনেকে বলেছেন আড়াই হাজার।এটি জেলার সর্ববৃহৎ রাবার ড্যাম, যা ককসবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বড়জামছড়ি খালের মৌলভীকা্টা এলাকায়।যা গত দেড় দশক আগে নির্মান করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!