নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৪, ৯:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭২৩ জন

উপজেলা নির্বাচন, ১ম ধাপের থানচিতে ৮ জনের মনোনয়নপত্র জমা

Copy Link

থানচি প্রতিনিধি: আসন্ন ৬তম উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল। বান্দরবানের থানচিতে ১ম ধাপের নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়ারম্যান পদে দুই জন, ভাইস-চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই উপজেলায় চেয়ারম্যান পদে দুই জন, ভাইস-চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ৮জনের মনোনয়নপত্র জমা পড়েছে।

এই নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ এই প্রতিবেদককে জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে, থানচি সদর ইউনিয়নের মংগক হেডম্যান পাড়া বাসিন্দা বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা ও বলিপাড়া ইউনিয়নের ক্রংক্ষ্যং পাড়া বাসিন্দা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভাইস-চেয়ারম্যান পদে থানচি সদর ইউনিয়নের মংগক হেডম্যান পাড়া বাসিন্দা বর্তমান ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, রেমাক্রি ইউনিয়নের হালিরাং পাড়া বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা ও থানচি সদর ইউনিয়নের নারিকেল পাড়া বাসিন্দা উক্যসা মারমা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

একই সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেমাক্রি ইউনিয়নের বড়মদক পাড়া বাসিন্দা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, রেমাক্রি ইউনিয়নের গ্রুপিং পাড়া বাসিন্দা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা ও সদর ইউনিয়নের ছান্দাক পাড়া বাসিন্দা নাজিউ মারমা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি করা হবে ২১ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ এপ্রিল‌। ১৫২ উপজেলাসহ এই উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ৮ মে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!