Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান থানচি ব্যাংক ডাকাতির মামলায় কেএনএফ সদস্য ও সহযোগী রিমান্ডে 

আরাফাত খাঁন
আপডেট : April 21, 2024
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বান্দরবান চলমান যৌথ অভিযানে থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতির মামলায় কেএনএফ এর এক সহযোগী সহ ২জনকে ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

রবিবার(২১ এপ্রিল) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কড়া নিরাপত্তার মধ্যে তাদের কে জেলখানা হতে আদালতে আনা হলে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানায়। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, থানচি ব্যাংক ডাকাতি সময় ব্যবহৃত গাড়ি চালক কফিল উদ্দিন ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সহযোগী সদস্য সন্দেহে গ্রেপ্তারকৃত ভানলাল বয় বমকে আদালতে হাজির করে আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানালে। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

 এর আগে, গত বৃহস্পতিবার বান্দরবানের রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় জড়িত সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সন্দেহে গ্রেপ্তারকৃত ৫২ জনকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। একই মামলায় গ্রেফতারকৃত অপর একজন মহিলা অন্তঃসত্ত্ব থাকায় তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।

প্রসঙ্গত চলতি বছরের গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পর থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারে যৌথ অভিযান চলমান রয়েছে। অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।এ পর্যন্ত যৌথ অভিযানে আটক ৬৮ জন কারাগারে আছেন।