নিজস্ব প্রতিবেদক
৩ এপ্রিল ২০২৪, ২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭০ জন

রুমায় ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতি, ম্যানেজার অপহৃত ১৮ ঘন্টায় হয়নি মামলা 

Copy Link

রুমা প্রতিনিধি: বান্দরবানের রুমায় দুর্ধর্ষ ব্যাংক লুট এবং উক্ত ব্যাংকের ম্যানেজারকে অপহরন করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।গতকাল (মঙ্গলবার) রাত ৮ টা ২০ মিনিটের সময় ব্যাংক লুট এবং অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এবং আনসার বাহিনীর বেশ কটি অস্ত্রও লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

 জানা যায় ৮টি চাইনিজ রাইফেল,২টি এসএমজি, ৪টি শটগান এবং ৪৮৫ রাউন্ড গুলি লুট করা হয়, সাথে ব্যাংকের ১ কোটি ৫৯ লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। ঘটনার পর থেকে সোনালি ব্যাংক রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিনের সন্ধান এখনও মিলেনি। ঘটনার পর থেকে আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন অত্র এলাকায় কর্মরত সরকারী কর্মকর্তা,কর্মচারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে, পুলিশ প্রশাসনের পাশাপাশি মাঠে রয়েছেন সেনা ও বিজিবি।

 আজ (বুধবার) সকালে অপহৃত ব্যাংকের ব্যবস্থাপকের মুক্তি এবং সাধারণ সরকারী কর্মকর্তা, কর্মচারীদের নিরাপত্তার দাবিতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন করেছেন তারা। উল্লেখ্য, রুমা শাখার সোনালি ব্যাংক এবং উপজেলা পরিষদের সকল অফিস এবং কর্মচারীদের ডরমিটরির অবস্থান একই এলাকায়। জানা যায়, সন্ত্রাসীরা কর্মচারী ডরমিটিরিতে হানা দিয়ে ব্যাংকের ক্যাশিয়ারকে তুলে ব্যাংকে নিয়ে যায়, এবং ব্যাংক ম্যানেজারকে তুলে নেয়া হয় মসজিদে নামাজরত অবস্থা থেকে।

প্রত্যক্ষদর্শী এবং ঘটনার ভুক্তভোগী উপজেলা পরিষদ মসজিদের ইমাম জানান, তারাবি নামাজের সময় মসজিদে এসে সন্ত্রাসীরা সকল নামাজরত মুসল্লিদের ঘিরে ফেলে এবং সকলের মোবাইল ফোন নিয়ে ফেলে, তার পরপরই নামাজরত ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে তুলে নিয়ে যায়।

আজ (বুধবার) ঘটনা পরিদর্শনে এসেছেন বান্দরবানের জেলা প্রশাসক, এসপি সহ উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা। ঘটনাস্থল পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক সাংবাদিকদের জানিয়েছেন, কে বা কারা ব্যাংক ও অস্ত্র লুট এবং অপহরণের সাথে জড়িত সেটা তদন্ত না করে বলা যাচ্ছে না। তবে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!