নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল ২০২৪, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৮ জন

নিরাপত্তা বাহিনী আর বসে থাকবে না: রুমায় স্বরাষ্ট্রমন্ত্রী

Copy Link

রুমা প্রতিনিধিঃবান্দরবানের রুমা এবং থানছিতে পরপর ব্যাংক ডাকাতি, ব্যাংক ম্যানেজার অপহরণ এবং পুলিশ ও আনসার বাহিনীর অস্ত্রলুটের ঘটনায়,আজ (শনিবার) রুমা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।এসময় তিনি রুমা উপজলা পরিষদ এলাকা,আক্রান্ত সোনালী ব্যাংক এবং যে মসজিদে হামলা করে ব্যাংক ম্যানেজারকে নামাজরত অবস্থা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ও মুসল্লিদের নির্যাতন করা হয়েছিল সে মসজিদ পরিদর্শন করেন। তার সাথে উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,সাবেক পার্বত্য মন্ত্রী ও সাংসদ বীর বাহাদুর, পুলিশ মহাপরিদর্শক, র‍্যাব মহাপরিচালক,বিজিবি মহাপরিচালক ছাড়াও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনী আর বসে থাকবে না, শান্তিপ্রিয় এলাকা রুমা তথা বান্দরবানকে আর অশান্ত করার কোন ধরণের সুযোগ দেয়া হবে না। নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে যাবে বলে হুশিয়ারী প্রদান করেন। রুমা পরিদর্শন শেষে তিনি বান্দরবানের নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তি করনীয় নির্ধারণ করবেন বলে জানা গেছে।

গত মঙ্গলবার রুমায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ সোনালী ব্যাংক শাখায় আক্রমণ করে ম্যানেজারকে অপহরণ করে এবং পুলিশ ও আনসার বাহিনীর মোট ১৪টি অস্ত্র ও গোলাবরুদ লুট করে নিয়ে যায়। কিন্তু ব্যাংকের ভল্ট ভাঙতে না পারায় ভল্টে থাকা প্রায় দেড় কোটি টাকা রক্ষা পায়। এ ঘটনার পরপরই পরের দিন বুধবার দিন দুপুরে থানছি শাখার সোনালী ও কৃষি ব্যাংকে আক্রমন করে ক্যাশের প্রায় ১৭ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। পরে অপহরণের ৩৬ ঘন্টা পর র‍্যাবের সমঝোতায় ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা হলেও অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

পরপর এমন দুর্ধর্ষ সন্ত্রাসী ঘটনার পর রুমা, থানছি এবং রোয়াংছড়িতে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বিশেষ করে সরকারী কর্মকর্তা কর্মচারীরা তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!