নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২১, ৯:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৯৪ জন

বান্দরবান শিশু সাংবাদিকতায় দুদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

Copy Link

পাহাড় কন্ঠ ডেক্সঃ“আমার চোখে সারা দেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে, দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, বান্দরবানের পুলিশ সুপার,জেরিন আক্তার।

বান্দরবান মাস্টার গেস্ট হাউজ মিলনায়তনে দুদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্টানে বান্দরবানের পুলিশ সুপার,জেরিন আক্তার বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। লেখা পড়া করতে হবে তার পাশাপাশি গল্পসহ বিভিন্ন ধরণের প্রচুর বই পড়তে হবে।পাশাপাশি খেলাধূলা,লেখালেখিও করতে হবে। দেশে নারীদের শিক্ষা,রাজনীতি,প্রশাসনে,সাংবাদিকতা সহ সব জায়গায় অগ্রগতি হয়েছে তারপরও যথেষ্ট নয় আরো এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন ৬৪জেলার মধ্যে মাত্র ৫টি জেলায় নারী পুলিশ সুপার আছেন, বান্দরবান জেলাও পিছিয়ে আছে সেজন্য নারীদের আরো শিক্ষা-দীক্ষা সহ সব জায়গায় এগিয়ে যেতে হবে। সাংবাদিকরা দেশের বিভিন্ন এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন, সাংবাদিকরা সমাজের দর্পন, এক কথায় মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।

সারাদেশ ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণের অংশ হিসেবে বান্দরবান জেলায় ২য়বারের মতো ২৩-২৪ ডিসেম্বর২০২১ দুদিন ব্যাপী শিশু সাংবাদিকতার বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্টান মাল্টিমিডিয়া বিডিনিউজ২৪ডটকম এর রিসোর্স পারসন আফরিন মিম।প্রশিক্ষণে বান্দরবান জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের ২০জন ১২-১৫ বছর বয়সি ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেন,তার মধ্যে দুজন প্রতিবন্ধী শিক্ষার্থী মোসাম্মৎ আফরোজা ১০ম শ্রেনী ও সালামা আক্তার ৮ম শ্রেনী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

হ্যালো বিডিনিউজ২৪ডটকম ও ইউনিসেফ এর যৌথ আয়োজনে দুদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্টানে এর সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের মনিরুল ইসলাম মনু। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক, মিনারুল হক,প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি,বুদ্ধ জ্যোতি চাকমা,মানবঅধিকারের,নারী নেত্রী ড নাই প্রু নেলী, শিরিন শারমিন প্রমূখ।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বুদ্ধ জ্যোতি চাকমা, প্রতিনিধি প্রথম আলো, আফরিন মিম, মাল্টিমিডিয়া জার্নালিস্ট বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!