Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Link Copied!

নাজিম উদ্দিনঃ একদিন আগে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যান ৫ বছর বয়সের মো.ফাহিম। উঠানে অন্য শিশুদের সাথে খেলছিল সে। সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় মা প্রিয়া। তাকে উদ্ধার করে পেকুয়া নুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রবিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের কাজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ফাহিম পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকার ব্যবসায়ী ইলিয়াছের ছেলে।

নিহতের স্বজন সাংবাদিক মো.ফারুকের বরাত দিয়ে জানাগেছে, শনিবার বিকেলে নানার বাড়িতে মায়ের সাথে বেড়াতে যায় ফাহিম। সেখানে পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে শিশু ফাহিমের অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।