নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর ২০২১, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮৬ জন

পেকুয়ায় কারামুক্ত দিদার মেম্বার সংবর্ধিত

Copy Link

নাজিম উদ্দিনঃ পেকুয়ায় জেল থেকে ফিরেই সংবর্ধিত হলেন পেকুয়া সদর ৬ নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপির সদস্য দিদারুল ইসলাম। ৯ ডিসেম্বর ওই জনপ্রতিনিধির আগমনকে ঘিরে ব্যাপক শোডাউন হয়েছে। এ সময় তাকে বরণ করতে ৬ নং ওয়ার্ড থেকে বিপুল জনগন গাড়িবহর নিয়ে পেকুয়া-চকরিয়ার সীমান্তবর্তী স্থান বরইতলী ইউনিয়নের পহরচাঁদা মাদ্রাসা পয়েন্টে জড়ো হন।

শত শত কর্মী সমর্থকরা তাকে নিয়ে পেকুয়ার দিকে রওয়ানা দেন। এ সময় গাড়ী বহরসহ ভোটাররা মগনামা-চকরিয়া সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে গাড়ীবহর নিয়ে শো-ডাউন শেষে তাকে সংবর্ধিত করা হয়েছে। সদর ইউনিয়নের সাবেকগুলদিতে সংবর্ধনা সমাবেশ অনুষ্টিত হয়। এ সময় বক্তব্য দেন সংবর্ধিত ব্যক্তি ও সদর ইউপির ৬ নং থেকে নির্বাচিত সদস্য দিদারুল ইসলাম। এ সময় বক্তব্য দেন যুবলীগ পেকুয়া উপজেলা শাখার জৈষ্ঠ্য নেতা মুহাম্মদ মহিউদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল মোস্তফা, পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার মিজানুর রহমান, আবদুল হামিদ সিকদারপাড়ার তামিম, সরকারীঘোনার আরফান, সাবেকগুলদি সমাজ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, সমাজ প্রতিনিধি ছওয়ার আলম প্রমুখ। এ সময় সংবর্ধিত অতিথি ইউপি সদস্য দিদারুল ইসলাম সংবর্ধনা মঞ্চ থেকে জনগনের উদ্দেশ্যে বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। জনগন ২৮ নভেম্বর এর কঠোর জবাব দিয়েছে। ষড়যন্ত্রকারীকে মানুষ কিভাবে প্রত্যাখ্যান করে এর প্রতিফলন এ ভোটে হয়েছে। আমি কারাগারে ছিলাম। জনগন বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে। জিতিয়ে এসেছি বলে আমি আজকে জেল থেকে বের হয়েছি। জনগনের এই ভালবাসা ও প্রতিদান আমি ও আমার পরিবার কখনো শোধ করতে পারবো না।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!