Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

পেকুয়ায় চোরের দল গরু নিয়ে গেল ইউপি সদস্যের

পেকুয়া প্রতিনিধিঃ
আপডেট : December 6, 2021
Link Copied!

নাজিম উদ্দিনঃকক্সবাজারের পেকুয়ায় এবার চোরের দল হানা দিয়েছে খোদ ইউপি সদস্যের বাড়িতে। রাতের আধাঁরে ইউপি সদস্যের বাড়িতে হানা দিয়ে গোয়ালঘর থেকে তিনটি গবাদি পশু (গরু) চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। রবিবার ভোররাতে উপজেলার টইটং ইউনিয়নের বদু মিয়া হাজির পাড়ায় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য আবুল কালাম বলেন, প্রতিদিনের মতো গরুগুলো গোয়ালঘরে ছিল। সকালে ঘুম থেকে ওঠে দেখি তিনটি গরু নেই। চোরের দল গরুগুলো চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া গরুর মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে ইউপি সদস্য জানিয়েছেন।