babul khan
৩১ অক্টোবর ২০২১, ৯:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬২৮ জন

অস্ত্রহাতে ভাইরাল হওয়া সেই লিটন র‍্যাবের হাতে অস্ত্রসহ আটক

Copy Link

পেকুয়া প্রতিনিধিঃকয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় অস্ত্রহাতে ছবি ভাইরাল হওয়া সেই যুবক অবশেষে র‍্যাপিড একশান ব্যাটলিয়ান (র‍্যাব) এর হাতে আটক হয়েছে। আটক বাহাদুর হেলালী লিটন (৩০) কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া এলাকা থেকে র‍্যাব তাকে আটক করে।

র‍্যাব সূত্র জানায়, র‍্যাব-৭ এর একটি দল বাঁশখালী উপজেলার প্রেম বাজার এলাকায় টহলরত অবস্থায় খবর পেয়ে পেকুয়া সদর ইউনিয়নের সিরাদিয়া এলাকায় লিটন নামের এক সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। র‍্যাবের দলটি ঘটনাস্থলে গেলে লিটন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি বন্দুক (এলজি) ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে র‍্যাব।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, অস্ত্র আইনে র‍্যাবের দায়ের করা মামলায় আসামী লিটনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। উল্লেখ্য যে,গত তিন মাস আগে জমি দখল বেদখলকে কেন্দ্র করে গুলি বর্ষন করে লিটন। এ সময় অস্ত্রহাতে লিটনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর থেকে লিটন আত্মগোপনে চলে যায়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১০

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১১

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১২

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৩

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৪

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৫

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

১৬

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

১৭

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

১৮

আজন্ম পাপের উপাখ্যান

১৯

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

২০
error: Content is protected !!