নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২১, ১১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮৪ জন

পেকুয়ায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি

Copy Link

পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ার টইটং বাজারের তালা কেটে দুইটি মোবাইলের দোকান ও একটি মুদির দোকানসহ তিনটি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর)দিবাগত রাতে টইটং ইউনিয়নের টইটং বাজারস্থ নবী হোছাইনের মালিকানাধীন “মা টেলিকম” নামের মোবাইলের দোকান, ও মো.রেজাউল করিমের মালিকানাধীন ‘মোবাইল চয়েস’ নামের মোবাইলের দোকান ও আনোয়ার হোসেনের মুদির দোকানে চোরের দল হানা দেয়।

মা টেলিকম মালিক নবী হোছাইন বলেন, প্রতিদিনের মতো সোমবার রাত ১০ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে দোকানে এসে দেখি চোরের দল

৩৫৮টি মোবাইল, ক্যামেরা, ক্যাশে রক্ষিত নগদ পঞ্চান্ন হাজার টাকাসহ মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে।

মুদি ব্যবসায়ী মো.আনোয়ার হোসেন বলেন,তার দোকান থেকে নগদ সত্তর হাজার টাকা নিয়ে যায় চোরের দল। তিনি প্রতিদিনের মতো ব্যবসা শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। এ সুযোগে চোরের দল দোকানে হানা দেয়।

মোবাইল চয়েস এর মালিক রেজাউল করিম বলেন,নগদ এক লক্ষ টাকাসহ মোবাইল চুরি হয় তার দোকান থেকে।

টইটং বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম বলেন, বাজার থেকে রাত ১০টার দিকে বাড়িতে চলে আসি। যাওয়ার সময় বাজার পাহারাদারদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে বলেছি। সকালে এসে দেখি তিনটি দোকান চুরি হয়েছে।

টইটং ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, আমি গতকাল সারাদিন কক্সবাজার ছিলাম। রাত ১১টার দিকে টইটং বাজার এসে দেখি বাজারের ৭/৮জন অচেনা লোক ঘুরাঘুরি করতে। পাহারাদারদের ডেকে বলেছি এসব লোকদের নজরদারী রাখতে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!