1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
দৈনিক আলোড়ন পত্রিকার প্রকাশনা উপলক্ষে রাঙামাটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত - paharkantho
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী বান্দরবান জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আহ্বায়ক জিকু সদস্য সচিব শহিদ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী কাপ্তাই হ্রদের পানি কমায় জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানে, নাম ঘোষণা আগামী মাসে ঘুষের চাকায় ঘুরছে বান্দরবান সদর রেঞ্জের কার্যক্রম, নেপথ্যে রেঞ্জার সাইফুল বান্দরবানের নতুন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর সীমিত পরিসরে জ্বালানি তেল সরবরাহ করছে পাহাড়ীকা ফিলিং স্টেশন বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

দৈনিক আলোড়ন পত্রিকার প্রকাশনা উপলক্ষে রাঙামাটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউটন চাকমা,রাঙামাটিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

দৈনিক আলোড়ন পত্রিকায় আগামী ১লা অক্টোবর প্রকাশনা উপলক্ষে রাঙামাটিতে জেলা ও উপজেলা প্রতিনিধিদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। জেলা প্রতিনিধি নাজমুল হোসেন রনির সভাপতিত্বে প্রদান অতিথি উপস্থিত ছিলেন দৈনিক আলোড়ন পত্রিকার প্রকাশক মোঃ সিরাজুল মনির, বিশেষ অতিথি দৈনিক গিরিদর্পন পত্রিকার প্রকাশক ও সম্পাদক একেএম মকুসদ আহমেদ, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, এসএটিভির রাঙামাটি জেলা প্রতিনিধি সোলায়মান।

গিরিদর্পনের প্রকাশক ও সম্পাদক একেএম মকসুদ আহমেদ বলেছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে পার্বত্য চট্টগ্রামের গিরিদর্পন সুনামের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে। তার প্রকাশনার অভিজ্ঞতার সহিত ১লা অক্টোবর হতে দেশব্যাপী প্রকাশনা হতে যাওয়া দৈনিক আলোড়ন পত্রিকার উন্নতি ও মঙ্গল কামনা করেন।

দৈনিক আলোড়ন পত্রিকায় পার্বত্য রাঙামাটিতে জেলা ও উপজেলা নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিদের উদ্দেশ্য বলেন, একজন কলম সৈনিকের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বস্তুনিষ্ঠ ও ঘটনার সম্মুখে গিয়ে বাস্তবচিত্র তুলে ধরাটা সংবাদকর্মীর মহৎ কাজ। সংবাদকর্মীর মতো মহৎ পেশা আর কি থাকতে পারে বলে মন্তব্য করেন। একজন বস্তুনিষ্ঠ সংবাদকর্মীর কোন অবস্থাতেই বন্ধু নেই বলেও তিনি এ কথা মানতে নারাজ। কেননা, প্রকৃত সংবাদকর্মীর বন্ধুত্বের বিকল্প নেই বলে জানান।
সভায় বক্তারা আরো বলেন, সততা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা একজন মফস্বল সাংবাদিকের অন্যতম কাজ। নিজ নিজ প্রত্যন্ত অঞ্চলের সুখ দুঃখের কথা সংবাদের মাধ্যমে তুলে ধরতে ভুমিকা রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, এসএটিভির জেলা প্রতিনিধি মোঃ সোলায়মান ও দৈনিক আলোড়ন রাজস্থলী উপজেলা প্রতিনিধি আজগর আলী।দৈনিক আলোড়ন ১লা অক্টোবর পত্রিকা প্রকাশনা উপলক্ষে সভাশেষে উপস্থিত সকলকে মিস্টিমুখ করানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a