নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২১, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫৬ জন

সমুদ্র সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ

Copy Link

বিশেষ প্রতিবেদক:কক্সবাজার সমুদ্র সৈকত ও মহেশখালী চ্যানেলের মোহনা নাজিরারটেক এলাকা থেকে আরও এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ‘সি সেফ লাইফগার্ডের’ সুপারভাইজার মুহাম্মদ ওসমান।

বিচ ও লাইফগার্ড কর্মীদের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ও বিকেলে সৈকতের সিগাল পয়েন্টে দুই যুবকের মরদেহ ভেসে আসে। তাদের একজন স্থানীয় ও একজন পর্যটক যিনি যশোর থেকে এসেছিলেন। তাদের সঙ্গী একজন নিখোঁজ ছিলেন। শনিবার ভেসে আসা মরদেহ ওই নিখোঁজ যুবকের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, নাজিরারটেক এলাকায় মরদেহ ভাসার খবর পেয়ে বিচ ও লাইফগার্ড কর্মীরা সেখানে যান। পরে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নেন তারা।

সংশ্লিষ্টরা জানান, শনিবার উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বয়স ৩০-৩৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, শুক্রবার উদ্ধার করা দুইজনের মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে একজন কক্সবাজার শহরের ঝিলংজা কলাতলীর চন্দ্রিমা এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ ইমন (১৭) এবং অপরজন যশোরের কোতোয়ালী থানার আসাদুজ্জামানের ছেলে নাফিজ কৌশিক (২৫)

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!