কুতুবদিয়া( কক্সবাজার)প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়া ৬ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে মোটর সাইকেল চলাচলের ওপর ১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নুরের জামান চৌধুরী থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২০ সেপ্টেম্বর কুতুবদিয়া ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলার ভোট কেন্দ্রসহ আশপাশের এলাকায় মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জারীকৃত পরিপত্রের নির্দেশনার আলোকে ১৮ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাত ১২টা হতে ২১ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন