নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২১, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৪ জন

মরিচ্যা যৌথ চেকপোস্টে ৭০ লাখ টাকার চোরাই স্বর্ণসহ ঘুমধুম-তুমব্রু’র রিফাত আটক!

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে৭০ লাখ টাকা মূল্যের ৭ টি স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক পাচারকারী মো.রিফাত(২০) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম কুল এলাকার প্রবাস ফেরত আবদূর রশিদের ছেলে।

১৬ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে যাত্রীবাহী একটি সিএনজি থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। ধৃত রিফাতের পুরো শরীর তল্লাশী কালে তার কোমরে বিশেষ কায়দায় লুকায়িত ৭ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার মূল্য ৭০ লাখ টাকা।

বিজিবি’র রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি)’র অধিনায়ক মো.ইব্রাহীম ফারুক আটক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়োজিত বিজিবি’র নায়ের সুবেদার মাহমদুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক পাচারকারী চক্রের এক সদস্য ৭ টি স্বর্ণের বার সহ আটক হয়েছে।জিজ্ঞাসাবাদে আটক পাচারকারী স্বীকার করেছে স্বর্ণ গুলো তুমব্রু সীমান্ত থেকে অর্থের বিনিময়ে কিনেছে।

কর-ভ্যাট ফাঁকিতে অবৈধভাবে সীমান্ত দিয়ে বর্ণিত স্বর্ণ চোরাচালানী কাজে জড়িত থাকায় উক্ত চোরাকারবারীকে আটক করতঃ রামু থানায় সোপর্দ করা হয়েছে।তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণগুলো কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, বিজিবি’রএ কর্মকর্তা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!