Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

টেকনাফে ৮৪ হাজার ইয়াবাসহ একজন আটক

ইসমাইলু করিমঃ
আপডেট : September 16, 2021
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :কক্সবাজারের টেকনাফে ৮৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সাবরাং কাটাবুনিয়া ঘাঁট সংলগ্ন এলাকায় ঝাউবন থেকে তাকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডার এম নাঈম উল হক জানান,গোপন সংবাদের ভিত্তিতে কাটাবুনিয়া ঘাঁট সংলগ্ন এলাকায় অভিযানে গেলে । এসময় ঝাউবনের পাশ দিয়ে ব্যাগসহ এক ব্যক্তিকে হেঁটে আসতে দেখে বাঁশির মাধ্যমে থামার সংকেত দেয়। তখন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কচুবনিয়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে মো. আমিন (৫০) কে আটক করে ব্যাগটি জব্দ করা হয়। পরে গণনা করে ৮৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ আটক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।