babul khan
১১ সেপ্টেম্বর ২০২১, ১১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৫৪ জন

চকরিয়ায় লেনদেন বিরোধের ঘটনায় ইউপি সদস্যসহ ৩ সন্ত্রাসী আটক,অস্ত্র উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক :চকরিয়ায় পাওনা টাকার বিরোধের জের ধরে মারধর ও প্রকাশ্যে বন্দুক উচিয়ে হুমকি দেওয়ার ঘটনায় ইউপি সদস্যসহ ৩ সন্ত্রাসীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী শর্টগান উদ্ধার করা হয়।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছায়রাখালী গ্রামে এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ গ্রামের নুরুল আলমের ছেলে ইমরান (৩৪), একই ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের মোজাহের আহমদের ছেলে আবদুস সবুর (২৮) ও মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য জাহেদুল ইসলাম (৩৮)।

এলাকাবাসী জানায়, ছায়রাখালী গ্রামের তালেব আলীর কাছ থেকে একই এলাকার আমির হোসেন টাকা পাওনা রয়েছে। এ নিয়ে শনিবার সকালে ৯ টার দিকে আমির হোসেন ও সোনা মিয়া নামের দুই ব্যক্তি তালেব আলীকে মারধর করেন। বিষয়টি তালেব আলীর মেয়ের জামাই সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলামকে জানায়।

পরে জাহেদ ও আরো দুই সন্ত্রাসী বন্দুক নিয়ে ছায়রাখালী এলাকায় আসলে স্থানীয় লোকজন তাদের পাকড়াও করে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার সহায়তায় তিনজনকে আটক করেন। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী শর্টগান (কাটা বন্দুক) উদ্ধার করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, টাকা লেনদেনের বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে তালেব আলীর পক্ষের লোকজন শক্তি প্রদর্শন করতে বন্দুক ব্যবহার করেন।

স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাদেকে ঘিরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্যসহ ৩ জনকে আটক করে এবং তাদের কাছ থেকে একটি শর্টগান উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় এ তিন জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

১০

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১১

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১২

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১৩

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৪

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৫

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৬

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৭

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৮

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৯

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

২০
error: Content is protected !!