babul khan
৭ সেপ্টেম্বর ২০২১, ১২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫২০ জন

খুরুশকুলে বিয়ের গাড়ীতে হামলা ভাংচুর স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার সদরের খুরুশকুল টাইম বাজার এলাকায় বিয়ের গাড়ীতে হামলা করে গাড়ী ভাংচুর,স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার ঘটনা ঘটেছে। এসময় পুরো টাইম বাজার এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে, বাজারে আগত মানুষজন দিক বেদিক ছোটাছুটি শুরু করে এক পর্যায়ে প্রায় দুই ঘন্টা বাজারের দোকানপাট বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজন ও বিভিন্ন দোকানদারদের সাথে কথা বলে জানা যায়,সোমবার (৬ সেপ্টেম্বর) সদরের খুরুশকুল গাজীর ডেইল এলাকার দুবাই প্রবাসী আমান উল্লাহর বিয়ের দিন ধার্য ছিল।ওই দিন বিকালে গাজীর ডেইল এলাকার বিভিন্ন লোকজন বর যাত্রীর গাড়ী নিয়ে কক্সবাজার পৌরসভার নুনিয়ারছড়া এলাকায় যায়।পরে সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে বর যাত্রীর গাড়ী নববধুকে নিয়ে খুরুশকুল গাজীর ডেইল এলাকার উদ্দেশ্যে রওনা করে। বর যাত্রীর গাড়ী খুরুশকুল টাইম বাজার এলাকায় পৌছালে খুরুশকুলের চিহ্নিত সন্ত্রাসী মঞ্জু বাহিনীর প্রধান মঞ্জুর আলম ও একই এলাকার কালুর ছেলে জয়নালের নেতৃত্বে আনর আলীর ছেলে নুরুল আলম, বদি আলম, আনু মাঝির ছেলে ইমরান ও ফোরকান, বেলাইক্কার ছেলে মিজান, মৃত আবুল কাশেমের ছেলে মোঃ আলম, মৃত ফরিদের ছেলে জনি, মীর কাসেমসহ আরো ১০/১৫ জন সন্ত্রাসী গাজীর ডেইল এলাকার সভ্রান্ত পরিবারের সন্তান হাফেজ শাহ আলমের গাড়ীটি টার্গেট করে হামলা চালায়।এসময় সন্ত্রাসীরা গাড়ীর দরজা খুলতে না পেরে রাম দা দিয়ে বারি মেরে গাড়ীর গ্লাস ভাংচুর করে। তখন সন্ত্রাসীরা গাড়ীতে থাকা মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে।এমন সময় সন্ত্রাসীরা গাড়ীতে থাকা গাজীর ডেইল এলাকার সমাজপতি হাফেজ শাহ আলমকে ঘটনার বিষয়ে মামলা করলে প্রাণে হত্যা করবে বলে হুমকী দেয়। এর আগে সন্ধ্যায় মঞ্জু বাহিনীর সদস্যরা গাজীর ডেইল এলাকার কাদের হোছন মেম্বারের ছেলে আতা উল্লাহকেও বাজারে মারধর করে বলে জানা যায়। খুরুশকুল টাইম বাজারের বিভিন্ন দোকানদার ও স্থানীয় লোকজন আরো জানান গত ২৯ আগষ্ট সকাল আনুমানিক সাড়ে এগারোটার দিকে গাজীর ডেইল এলাকার মুদি ব্যবসায়ী মোঃ আইয়ূব খান তার মুদি দোকানের জন্য মালামাল কিনতে স্থানীয় টাইম বাজারে আসলে মঞ্জুর ছেলে খুরুশকুলের কিশোর গ্যাং লিডার মোঃ জয়া এর নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় চিহ্নিত কিশোর গ্যাং গ্রুপ। কিশোর গ্যাং সদস্যরা ব্যবসায়ী মোঃ আইয়ূব খানকে হত্যার উদ্দেশ্যে উপর্যপুরি আঘাত করে এবং তার সাথে থাকা নগদ টাকাও লুট করে। তখন স্থানীয় লোকজন জড়ো হলে কিশোর গ্যাং সদস্যরা দ্রুত পালিয়ে যায়। মোঃ আইয়ুব বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছে। এবিষয়ে আইয়ুবের ভাই নেজাম বাদী হয়ে মামলা করেন সদর মডেল থানায়।সেই মামলার কোন আসামীকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। ও-ই মামলার জেরে টাইমবাজারের চিহ্নিত সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে এ বর যাত্রীর গাড়ীতে হামলা করে গাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছে স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে পুলিশ আসলেও কাউকে গ্রেফতার করতে পারেননি। বর যাত্রীদের গাড়ীতে হামলা ও লুটের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

বিষয়টি জেলার আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১০

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১১

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১২

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৩

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৪

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৫

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

১৬

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

১৭

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

১৮

আজন্ম পাপের উপাখ্যান

১৯

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

২০
error: Content is protected !!