নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর ২০২১, ৯:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮৯ জন

লামায় সাংবাদিককে হেয় করায় প্রতিবাদ সভা

Copy Link

নিজস্ব প্রতিবেদক :বান্দরবানের লামায় জিটিভি লামা প্রতিনিধি ও লামা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিনের সাথে লামা হাসপাতালের আরএমও কর্তৃক অসদাচরণ ও দূর্ব্যবহার করায় প্রতিবাদ সভা করেছে লামার কর্মরত সাংবাদিকবৃন্দ। রবিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় লামা প্রেস ক্লাবের মিলনায়তনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, লামা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন, জিটিভি লামা প্রতিনিধি ও লামা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রহসনের শিকার মোঃ ফরিদ উদ্দিন।

এসময় আরো বক্তব্য রাখেন, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাক লামা প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন, কালের কন্ঠ লামা প্রতিনিধি তানফিজুর রহমান, পূর্বকোণ প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি মোঃ তৈয়ব আলী, ক্রাইম প্রতিদিন প্রতিনিধি উজ্জ্বল বড়ুয়া, দৈনিক বাংলাদেশ সমাচার শাহ নেওয়াজ, মেঘনা টিভি প্রতিনিধি ইসমাইলুল করিম। সভায় সঞ্চালনা করেন সাহাব উদ্দিন। এছাড়া লামা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকরা প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, লামা হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জিটিভি লামা প্রতিনিধি মোঃ ফরিদ উদ্দিনের সাথে লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ রোবীন কর্তৃক অসদাচরণ ও দূর্ব্যবহারের শিকার হন। সাংবাদিক ফরিদ লামা হাসপাতালের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও সমস্যা গুলো ফেইসবুক লাইভের মাধ্যমে তুলে ধরলে ডাঃ রোবীন ও হাসপাতালের লোকজন তাকে পাগল বলেন, যা খুবই দুঃখজনক। এছাড়া পুলিশ ডেকে তাকে ধরে নেয়ার জন্য যে ঔদ্ধত্য আচরণ করে, আমাদের ব্যথিত করে।

সাংবাদিক মহল দাবী করেন, দ্রুত এই ঘটনা আমলে নিয়ে লামা হাসপাতালের অনিয়ম বন্ধ ও সাংবাদিকের সাথে অসদাচরণ করা ডাক্তার ও কর্মচারীদের বিচারের মুখামুখি করা হোক। অন্যথায় আরো কর্মসূচি ঘোষণা করবে লামার কর্মরত সাংবাদিক সমাজ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!