নিজস্ব প্রতিবেদকঃনাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুল হক বাহাদুর (প্রকাশ আঙ্গুর)
গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে নাইক্ষ্যংছড়ি তার নীজ বাসভবনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন আছেন। তার ব্যয়বহুল চিকিৎসায় মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার।
বাহাদুর প্রায় দুই একমাস ধরে পেশার ও ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যাজনিত রোগে ভুগছেন।
গত ১৩ অাগস্ট ২০২১ইং হঠাৎ অসুস্থ অনুভাব করলে প্রথম নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ভর্তি হন, পরে চিকিৎসকের পরামর্শে কক্সবাজার হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি অার্থিক সমস্যার কারণে তার নীজ বাসভবনে নামে মাত্র চিকিৎসা নিচ্ছেন।
সাংবাদিক বাহাদুর এর পরিবার তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছেন।এই সাংবাদিকের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তার পরিবারের সদস্য ও বন্ধুরা।
No tags found for this post.
মন্তব্য করুন