নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২১, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১১ জন

সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বান্দরবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Copy Link

নিজস্ব প্রতিবেদক : ইস্টওয়েস্ট মিডিয়ার গ্রুপের চার সম্পাদক’সহ সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের চার সম্পাদক, বিএমএসএফ এর সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন, বিএফইউজে’র সহ সভাপতি রিয়াজ হায়দার’সহ ১১ জনের বিরুদ্ধে চট্রগ্রামের সাংসদ হুইপ শামসুল হক চৌধুরী কর্তৃক ৫০০ কোটি টাকা মানহানি মামলার প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন- মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সিনিয়ির সাংবাদিক’সহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামের সাংসদ হুইপ শামসুল হক চৌধুরী ৫০০ কোটি টাকার মিথ্যা মামলা দায়ের করে।

এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা, মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তাই অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নেয়ার জোর দাবী জানান এবং মিত্যা মামলা প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি করেন উপস্থিত বক্তরা। এসময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি মিনারুল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতার প্রতিনিধি আমিনুল ইসলাম বাচ্চু, সিনিয়র সাংবাদিক ও প্রথম আলোর প্রতিনিধি বৌদ্ধ জ্যোতি চাকমা সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজটোয়েন্টি ফোরের সিইও নঈম নিজাম, বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়ার অনুসন্ধানী সাংবাদিক ও বিএমএসএফ’র সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন’সহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামের সাংসদ হুইপ শামসুল হক কর্তৃক ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!