Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

পেকুয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

নাজিম উদ্দিনঃ
আপডেট : August 23, 2021
Link Copied!

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃকক্সবাজারের পেকুয়ায় আলোচিত জয়নাল আবদীন হত্যা মামলার আসামী নুর মুহাম্মদকে (৪৮) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে চকরিয়ার উপজেলার খুটাখালীস্থ কচ্ছপিয়া ঢালারমুখ এলাকা থেকে তাকে আটক করে জনতা। পরে তাকে চকরিয়া হাইওয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

নুর মুহাম্মদ উপজেলার মগনামা ইউনিয়নের সাতঘর পাড়া এলাকার মৃত আবদুল মালেকের ছেলে।

পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। প্রসঙ্গত গত ২মে রাতে মগনামা ফুলতলা ষ্টেশনে যুবদল নেতা জয়নাল আবেদীনকে (৩৭) গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে একদল অস্ত্রধারী।