babul khan
২৩ আগস্ট ২০২১, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৭১ জন

শহরে জেল ফেরত সাজিদ বাহিনীর ছুরিকাঘাতে আহত ৪,আটক ৪

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃশহরে জেল ফেরত সাজিদ বাহিনীর ছুরিকাঘাতে ৪ জন আহত হয়েছে। তারমধ্যে স্ক্র্যাব ব্যবসায়ী ওমর ফারুক মিন্টুর অবস্থা আশংকাজনক। এ ঘটনায় বাহিনীর প্রধান সাজিদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টায় গাড়ির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার শামশুল আলমের পুত্র ওমর ফারুক মিন্টু দীর্ঘদিন ভাঙারি ব্যবসা করে আসছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ২নং ওয়ার্ডের মোহাম্মদ সরওয়ারের পুত্র মো. সাজিদের নেতৃত্বে একদল সন্ত্রাসী মিন্টুকে উপর্যুপরী ছুরিকাঘাত করে। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে আরও ৩জনকে ছুরিকাঘাত করা হয়। এসময় মিন্টুর কাছ থেকে ব্যবসায়ীক কাজের নগদ ৩২ হাজার টাকা ও ২২ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে ব্যবসায়ী মিন্টুর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মিন্টুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নয়ত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর—উল—গীয়াস। ওইসময় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়। আটকৃতরা হলো—২নং ওয়ার্ডের মোহাম্মদ সরওয়ার, তার পুত্র মো. সাজিদ, সরওয়ারের স্ত্রী লাকী বেগম ও মরহুম মীর কাশেমের কন্যা মিল্কি বেগম। এছাড়া ঘটনায় জড়িত মরহুম মীর কাশেমের পুত্র জিয়া উদ্দিনসহ আরও ৪—৫ জন পলাতক রয়েছে। ব্যবসায়ী ওমর ফারুক মিন্টুর উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল—সমাবেশ করেছে এলাকাবাসী।এ ঘটনায় আহত ওমর ফারুক মিন্টুর পিতা শামশুল আলম বাদী কক্সবাজার সদর মডেল থানায় একটি
এজাহার দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, বর্তমানে ওমর ফারুক মিন্টু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সাজিদ একজন চিহ্নিত সন্ত্রাসী। ছিনতাই, লুটপাট ও অপহরণ তার দৈনন্দিন কাজ। সে দীর্ঘদিন কারাভোগ শেষে গত কয়েকদিন আগে জেল থেকে মুক্তি পায়। মুক্তি পাওয়ার সাথে সাথে এই ঘটনা সংঘঠিত করে। কিভাবে জেল থেকে বেরিয়ে এসে পূণরায় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত হয়ে পড়ে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১০

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১২

জনপদের নীরব সেবক–কে এস মং

১৩

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

১৪

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১৫

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১৬

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১৭

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

১৮

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

১৯

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

২০
error: Content is protected !!