নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট ২০২১, ১০:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭৪ জন

সৈকতে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

Copy Link

নিজস্ব প্রতিবেদক: লকডাউন শিথিল করে সৈকত ও পর্যটনস্পট খোলার দুদিনের মাথায় কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এসময় নিখোঁজ শিক্ষার্থীর অপরসঙ্গীকে বিপদাপন্ন অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ নিখোঁজের ঘটনা ঘটে। বিপদাপন্ন শিক্ষার্থীদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিখোঁজের খুঁজে কাজ করছেন পুলিশ ও সংশ্লিষ্টরা।

নিখোঁজ শিক্ষার্থী ইরফানুল হক মাহি (১৫) কক্সবাজার শহরের টেকপাড়া কালুর দোকান (পেট্রোল পাম্পের বিপরীতে) এলাকার সিরাজুল হকের ছেলে। সে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণীর ছাত্র।

নিখোঁজ শিক্ষার্থীর নিকট আত্মীয় জেলা ছাত্রলীগ নেতা আহমেদ ফরহাদ জানান, দীর্ঘ ১৪০দিন বন্ধ থাকার পর ১৯ আগস্ট কক্সবাজার সৈকত ও আশপাশের পর্যটন স্পষ্ট ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত করে দিয়েছে সরকার। দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসার পাশাপাশি স্থানীয়রাও সৈকতের বালিয়াড়িতে আসছে। শনিবার দুপুরের দিকে বন্ধু ওয়াহিদকে সাথে নিয়ে এরফানুল হক মাহি কক্সবাজার সৈকতে যান। সৈকতে ঘুরাফেরা করার পর তারা দুজন একপর্যায়ে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ গোসলকালে বেলা সাড়ে ৫টার দিকে অকস্মাৎ মাহি ও ওয়াহিদ ঢেউয়ের ফিরতি স্রোতে ভেসে যায়। তা দেখে সৈকতে কাজ করা লাইফগার্ড কর্মীরা দ্রুত ঝাপিয়ে পড়ে ওয়াহিদকে উদ্ধার করতে পারলেও মাহি পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, বীচকর্মী, লাইফগার্ড ও মাহির স্বজনরা তাকে উদ্ধারে নানা জায়গায় তৎপরতা চালাচ্ছে।

লাইফগার্ড কর্মীরা জানায়, মাহি ও ওয়াহিদ সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে একসময় পানিতে ভাসতে ভাসতে সমুদ্র গভীরে চলে যায়। তাদের ভেসে যেতে দেখে উপস্থিত লাইফ গার্ড সদস্যরা ওয়াহিদকে উদ্ধার করতে পারলেও তার বন্ধু মাহির সন্ধান পাননি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের এসপি জিল্লুর রহমান বলেন, উদ্ধার কর্মীরা সৈকতের সুগন্ধা পয়েন্টসহ সাগরের সম্ভাব্য স্থানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। যেখান থেকে তারা ভেসে যায় সাগরের সেই অংশটা নদীর মতো হয়ে গেছে। স্রোতের টানে নিজেদের সামাল দিতপ পারেনি হয়তো কিশোরদ্বয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!