পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃকক্সবাজারের পেকুয়ায় আলোচিত গৃহবধু সেলিনা আক্তার (৪৫) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী এলাকায় পেকুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন বারবাকিয়ার ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকার তজু মিয়ার ছেলে নুরুল আবছার ও রমিজ উদ্দিনের ছেলে মো.আনছার উদ্দিন। পেকুয়া থানার এসআই মিন্নত আলী জানায়,ধৃত ব্যক্তিরা একটি হত্যা মামলার আসামি। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানাগেছে,জমির বিরোধ নিয়ে গত ১১এপ্রিল গভীররাতে গৃহবধু সেলিনা আক্তারকে গুলি করে হত্যা করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। সেলিনা বারবাকিয়া ইউপির বুধামাঝিরঘোনা এলাকার ফরিদুল আলমের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী বাদি হয়ে পেকুয়া থানায় একটি হত্যা মামলা (০২/২১) দায়ের করেন।
No tags found for this post.
মন্তব্য করুন