নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট ২০২১, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৬৭ জন

পেকুয়ায় গৃহবধুর আত্মহত্যা

Copy Link

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় রোকসানা আক্তার (৩৬) নামে এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার টইটং ইউনিয়নের বকসুমোরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকসানা একই এলাকার ওমান প্রবাসি দেলোয়ার হোসেনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী বলে জানাগেছে।

নিহতের স্বজনদের দাবী শ্বশুরবাড়ির লোকজন রোকসানাকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার করছে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ক্লু উদঘাটনের চেষ্টা করছেন। ইউপি সদস্য আবুল কাছিম বলেন,রোকসানার স্বামী চার বছর ধরে ওমানে থাকেন। শ্বশুর বাড়ির লোকজনের সাথে বনিবনা নাই।

নিহতের ছেলে ইমন জানায়,ছোটভাই তাহমিদকে খুঁজে পাচ্ছিলাম না। অপর ছোট ভাই সায়মনকে নিয়ে খুঁজতে বের হই।বাড়িতে এসে দেখি রান্নাঘরের আড়ায় ওড়না পেঁচানো অবস্থায় মা ঝুলছে। ছোট ভাই সাইমনসহ আমরা ওড়না কেটে দিয়ে নিচে নামায়। বিভিন্ন অপবাদ দিয়ে দাদী ও চাচারা মাকে প্রায় সময় বকাঝকা করতো।

নিহতের মা রাবিয়া বসরি জানায়,আমার মেয়েকে শ্বাশুরি ও দুই দেবর আমির হোসেন ও জমির হোসেন মিলে মেরে ফেলেছে। পরকীয়ার অপবাদ দিয়ে রোকসানাকে অনেক আগে থেকে নির্যাতন চালাতো। হত্যা করে এখন আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমার মেয়ের হত্যার বিচার চাই। রোকসানার স্বামী দেলোয়ার হোসেন ওমান থেকে ভিডিও কলে জানায়,আমার স্ত্রীকে মা ও ভাইয়েরা মিলে মেরে ফেলেছে। তাকে মানসিক নির্যাতন চালাতো প্রতিনিয়ত।

রোকসানার শ্বাশুরী আছিয়া খাতুন জানায়,গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আমরা কোন সময় নির্যাতন করিনি। সে আমাদের সংসার থেকে আলাদা।

পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানায়, পুলিশ এখনো ঘটনাস্থলে আছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর বডির সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল

বালাঘাটায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

বান্দরবানের রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১১

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

১২

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

১৩

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

১৪

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

১৭

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

১৮

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

১৯

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!