নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট ২০২১, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৯ জন

পেকুয়ায় যুবকের বিরুদ্ধে প্রবাসির স্ত্রীর পর্নোগ্রাফি আইনে মামলা

Copy Link

কক্সবাজারের পেকুয়ায় প্রবাসির এক স্ত্রীর আপত্তিকর ছবি গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মো.হারুনুর রশিদ (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। পেকুয়া থানায় গতকাল শনিবার ভিকটিম নারী মুন্নি (ছদ্মনাম) বাদি হয়ে মামলাটি (০৪/২১) দায়ের করেন। পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মগকাটা এলাকায় এ ঘটনা ঘটে। আসামি হারুণ একই এলাকার মো. নুরুল আলমের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে,তার স্বামী প্রবাসে থাকেন। আসামি হারুন জুলাই মাসের কোনো এক সময় রাতে গোপনে বাড়ির বেড়ার ফাঁক দিয়ে তার নগ্ন ছবি ধারণ করে। নগ্ন ছবি দেখিয়ে তাকে জিম্মি করার চেষ্টা করে। তাকে অনৈতিক প্রস্তাব দেয়। ভিকটিম নারী রাজি না হওয়ায় সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

মামলার বাদী মুন্নি বলেন, “আমার ছবি তুলে সে আমাকে প্রথমে নানাভাবে জিম্মি করার চেষ্টা করে। তার প্রস্তাবে আমি রাজি না হওয়ায় সে গোপনে ধারণ করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

স্থানীয় এমইউপি সদস্য আরিফুল ইসলাম জানান, “মামলার বাদী ওই নারীর স্বামী বিদেশ থাকেন এবং তিনি তিন সন্তানের মা। আসামি হারুন একজন দিনমজুর। তিনিও তিন সন্তানের জনক। মামলা হবার পর বিষয়টি জানতে পেরেছি।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন,পর্নোগ্রাফি আইনে শুক্রবার একটি মামলা রেকর্ড রুজু হয়েছে।

ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন আইডি থেকে ছাড়া হয়েছে সেই তথ্য জানতে পেরেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “প্রাথমিক তদন্তে বিভিন্নজনের ইমো একাউন্টে ওই নারীর অর্ধনগ্ন কিছু ছবি পাঠানোর প্রমাণ পেয়েছি। কিছু ছবি আমাদের হাতে এসেছে। সেগুলোও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!