1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
- paharkantho
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী বান্দরবান জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আহ্বায়ক জিকু সদস্য সচিব শহিদ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী কাপ্তাই হ্রদের পানি কমায় জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানে, নাম ঘোষণা আগামী মাসে ঘুষের চাকায় ঘুরছে বান্দরবান সদর রেঞ্জের কার্যক্রম, নেপথ্যে রেঞ্জার সাইফুল বান্দরবানের নতুন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর সীমিত পরিসরে জ্বালানি তেল সরবরাহ করছে পাহাড়ীকা ফিলিং স্টেশন বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

নাজিম উদ্দিনঃ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় চিংড়িঘেরের বাসা থেকে ৫টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ নেজাম উদ্দিন (৩৮) নামের এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার(১৯ জুলাই)ভোর ৪টার দিকে র‍্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গোপন সংবাদে উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়াস্থ একটি চিংড়িঘেরের বাসায় অভিযান চালায়। এসময় নেজাম উদ্দিনকে অস্ত্রসহ আটক করে। নেজাম উদ্দিন ওই ইউনিয়নের ওলুদিয়া পাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে।

রাতে ধৃত নেজাম উদ্দিনকে পেকুয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে র‍্যাব বাদি হয়ে নেজাম উদ্দিনকে আসামি করে থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করে।

র‍্যাবের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তি ও মামলাসুত্রে জানাগেছে, রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া ওয়াকফ এস্টেটের মালিকনাধীন মৎস্যঘের এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে নেজাম উদ্দিনকে (৩৮) আটক করে।

এ সময় র‍্যাবের জিজ্ঞাসাবাদে নেজাম উদ্দিন তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া একটি বস্তার ভিতর হতে ৩টি থ্রি কোয়ার্টার গান, ২টি এলজি, ১১রাউন্ড কার্তুজ,১টি চাপাতি ও ১টি রামদা উদ্ধার করে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানায়, এ ব্যাপারে র‍্যাব বাদি অস্ত্রআইনে মামলা রুজু করে। আগামিকাল মঙ্গলবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a