Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

পেকুয়ায় বীজতলায় ছাত্রলীগ নেতার মৃত্যু

নাজিম উদ্দিনঃ
আপডেট : July 14, 2021
Link Copied!

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধি: সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বাড়ির একটু দুরে ধানের বীজতলা দেখতে যায় ছাত্রলীগ নেতা মিরাজ উদ্দিন (১৯)। কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁশিয়াখালী নোয়াখালী পাড়ার মিরাজ উদ্দিনের মৃত দেহ পড়ে থাকে বীজতলায়। বুধবার (১৪জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। মিরাজ ওই এলাকার সৌদি প্রবাসি জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। বাড়ির লোকজন এসে তাকে বাড়িতে নিয়ে যায়।উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর বলেন, মিরাজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। জাতীয় ও দলীয় মিটিং মিছিলে তাকে সব সময় দেখা যেত।

মিরাজের চাচা আবুল কাসেম জানায়,সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে ফসলের বীজতলা দেখতে যায় সে। সোলতানুল উলুম হেফ্জ ও এতিমখানা সংলগ্ন বীজতলা জমিতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা জানায়, মিরাজ মৃগী রোগি ছিলেন। কাদাযুক্ত অল্প পানিতে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানায়,খবরটি শুনিনি। খোঁজখবর নিচ্ছি।