babul khan
১০ জুলাই ২০২১, ৪:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪০৩ জন

পেকুয়ায় প্রধানমন্ত্রীর ত্রান পেল ১শ পরিবার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃকক্সবাজারের পেকুয়ায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শনিবার (১০জুলাই) সকালে পেকুয়া উপজেলা পরিষদ মাঠে একশত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্ল্যাহ । (কোভিড-১৯) করোনা ভাইরাস সংক্রমণ পাল্লা দিয়ে বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দিন মজুরদের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পেকুয়া উপজেলা প্রসাশন এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় কর্মহীন, দুঃস্থ গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিলি করা প্রতিটি ত্রাণের ঝুড়ির মধ্যে রয়েছে ৫কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১লিটার সয়াবিন, ১কেজি পিঁয়াজ ও ১কেজি চিনি ।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোতাছেম বিল্যাহ বলেন, ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কর্মহীন হওয়া অসহায় মানুষের দুঃখ লাগবের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহায়তা হিসাবে এই উপহার- সামগ্রী পাঠিয়েছেন।

তিনি আরো বলেন, করোনার ভাইরাসের এই অসহনীয় পরিস্থিতিতে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে সকলের কাছে অনুরোধ জানান। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রেখে ও নিয়মিত মাস্ক পরিধান করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহবান জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে কোটি টাকার ইয়াবা জব্দ

থানচিতে চাইল্ড জার্নালিস্ট গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানে চাঁদাবাজি অভিযোগে ছাত্রলীগ নেতা হাসান–কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিজের খোঁজে………

টিকে থাকার নামই বিশ্বাস

দেশব্যাপী মাজারে হামলার ঘটনার পরিতবাদে রাঙামাটিতে মানবন্ধন

নাইক্ষ্যংছড়িতে চোরাচালান দমনে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ নবাগত ইউএনও’র

কে এস মং-এর উদ্যোগে চট্টগ্রামে চিকিৎসা পেয়ে চোখ ভালো হলো ৭ রোগীর

এহসান মাহমুদ –এর ”আদিবাসী প্রেমিকার মুখ” কব্যগ্রন্তের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেপুটি স্পিকারের বক্তব্যের প্রতিবাদে পিসিসিপির ক্ষোভ ও নিন্দা

১০

প্রয়াত শন সূচী চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১১

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতৃত্বে আলোচনার কেন্দ্রে সজল-জ্যাকি

১২

বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি কে এস মং-এর গভীর সমবেদনা

১৩

হাটহাজারীতে দৈনিক সাঙ্গুর সাংবাদিক জাহাঙ্গীরের ওপর হামলা

১৪

বান্দরবানে ভোররাতে আগুনে পুড়ে ছাই দোকান ও বসতঘর

১৫

আরণ্যক এর আত্মকথা

১৬

লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের কাউন্টডাউন

১৭

অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডাটাবেস উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী

১৮

রাঙ্গামাটিতে চাকমা কিশোরী ধর্ষণের ঘটনায় ঢাকায় পিসিপির বিক্ষোভ

১৯

জীবনের জটিল আবর্ত

২০
error: Content is protected !!