নিজস্ব প্রতিবেদক
২ জুলাই ২০২১, ১০:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭৫ জন

বোয়ালখালীতে ৩০ মিনিটে পাওয়া যাবে করোনা পরীক্ষার ফলাফল

Copy Link

নিজস্ব প্রতিবেদন : চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা শনাক্তের ফলাফল জানতে শুরু হয়েছে বিনামূল্যে র‌্যাপিড এন্টিজেন টেস্ট।

৩০ জুন (বুধবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমান।

ডাঃ জিল্লুর রহমান বলেন, জনগণকে করোনা পরীক্ষায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। র‌্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ৩০-৪০ মিনিটের মধ্যেই নমুনা পরীক্ষার ফলাফল জানা যাবে। আজ ১ জুলাই বৃহস্পতিবার হাসপাতালে ৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের সবারই ফলাফল নেগেটিভ পাওয়া গেছে।

যাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ রয়েছে, শুধু তাদেরকে অ্যান্টিজেন টেস্ট করানো হবে। এতে যারা পজিটিভ হিসেবে চিহ্নিত হবেন, তাদেরকে আইসোলেশনে নেওয়া হবে। আর যাদের ক্ষেত্রে ফলাফল নেগেটিভ আসবে, তাদেরকে পিসিআর টেস্টের জন্য পাঠানো হবে বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৩০ জুন পর্যন্ত বোয়ালখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৯৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫২৯ জন। মৃত্যুবরণ করেছেন ৬ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০৩২ জনের।

উল্লেখ্য যে, গত বছরের ১৪ এপ্রিল বোয়ালখালী প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

১

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

২

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৩

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৪

বান্দরবানের ডিসি প্রত্যাহার

৫

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৬

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

৭

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

৮

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

৯

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১০

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

১১

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১২

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

১৩

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

১৪

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

১৫

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

১৬

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১৭

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

১৯

থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার উল্টে নিহিত দুই, আহত ৫

২০
error: Content is protected !!