নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২১, ১০:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯০ জন

ফুলছড়িতে বন বিভাগের অভিযানে অবৈধ বসতি উচ্ছেদ,২০ শতক জায়গা উদ্ধার

Copy Link

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার উত্তর বনবিভাগের নিয়ন্ত্রণাধীন ফুলছড়ি রেঞ্জের অধিনস্থ ফুলছড়ি বনবিটের আওতাধীন সংরক্ষিত এলাকায় অভিযান চালানো হয়েছে। এসময় বনবিভাগের জায়গায় অবৈধ দখল করে অন্তত ২০শতক বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।

বুধবার (৩০জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার জংগল খুটাখালীস্থ হরিখোলা নামক এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

বনবিভাগ সূত্রে জানাগেছে, কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি বনবিটের জঙ্গল খুটাখালীস্থ হরিখোলা নামক স্থানে জায়গায় দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করে দখলের চেষ্টা চালায় কতিপয় ভূমিদস্যু চক্র। বনবিভাগের জায়গায় অবৈধ স্থাপনা তৈরির সংবাদ পেয়ে রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল বনকর্মী নিয়ে বুধবার সকালে অভিযান চালায়। অভিযানে ওই এলাকায় অবৈধ গড়ে তোলা ইটের তৈরি স্থাপনা উচ্ছেদ করে গুড়িয়ে দেয়া হয়। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২০ শতক বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে দখলমুক্ত করা হয়।

বনবিভাগের উচ্ছেদ অভিযানের সময় ফুলছড়ি বনবিট কর্মকর্তা ফারুক হোসেন বাবুল, ডুলাহাজারা বনবিট কর্মকর্তা ইলিয়াছ হোসেনসহ সংশ্লিষ্ট বনবিভাগের বনকর্মী, ভিলেজার, হেডম্যানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে ফাঁসিয়াখালী ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ফুলছড়ি রেঞ্জের অধিনস্থ ফুলছড়ি বনবিটের জংগল খুটাখালী মৌজার আর. এস ৬৯ ও বি.এস ৭০ দাগের হরিখোলা নামক জায়গায় একদল ভূমিদস্যু চক্র অবৈধ দখলদার হিসেবে ইটের ঘর নির্মাণ করে জায়গা দখলের চেষ্টা চালায়। অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে বনবিট কর্মকর্তা ও বনকর্মীদের সাথে নিয়ে অভিযান চালিয়ে অবৈধ ভাবে গড়ে তোলা ইটের বসতঘর গুড়িয়ে দিয়ে দখল উচ্ছেদ করা হয়।

তিনি আরও বলেন, অবৈধ দখলদারকে বনবিভাগের জায়গা থেকে উচ্ছেদ করে প্রায় ২০শতক পরিমাণ জায়গা বনবিভাগের নিয়ন্ত্রণে আনা হয়েছে। এনিয়ে বনবিভাগের সংশ্লিষ্ট আইনে দখলদারদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!