babul khan
২৩ জুন ২০২১, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬০৬ জন

নাইক্ষ্যংছড়ির নতুন ইউএনও সালমা ফেদৌস,সাদিয়া আফরিন কচি’র বদলি

Copy Link
[ppsp_buttons show="print,live_tv,picture,copy"]

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন বেগম সালমা ফেরদৌস। এর আগে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে বর্তমান ইউএনও সাদিয়া আফরিন কচি’কে নৌপরিবহণ মন্ত্রণালয়ে ন্যাস্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে অথরাইজড অফিসার হিসেবে বদলিপূর্বক ন্যস্ত করা হয়েছে। গত (৮জুন) এই সংক্রান্ত আদেশ জারী হয়।

এদিকে নতুন উপজেলা নির্বাহী অফিসার বেগম সালমা ফেরদৌস ইতিপূর্বে পেকুয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) থেকে পদায়ন হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে তাঁকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। গত ২১জুন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।
উল্লেখ্য, ৩০তম বিসিএস প্রশাসনে নিয়োগ পাওয়া বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি নাইক্ষ্যংছড়ি উপজেলায় যোগদান করেন ২০১৮সালের ১০জুন। দীর্ঘ তিন বছরের অধিক সময় দায়িত্ব পালনকালে তিনি নিজের সৃজনশীলতা আর কর্মদক্ষতার মাধ্যমে উন্নয়নের চিহ্ন রেখে যাচ্ছেন এই উপজেলায়। বিশেষ করে উপবন পর্যটন কেন্দ্রে সৌন্দর্যের রূপ দিয়ে একটি আধুনিক পর্যটন এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। যার সুফল ভোগ করবে পুরো উপজেলা সদরের মানুষ। এছাড়া দায়িত্বগ্রহণের পর থেকে চলমান বৈশ্বিক মহামারীর এই সময়ে প্রতিদিনই অফিস করার পাশাপাশি মানুষের অভাব-অভিযোগ পেলে জীবনের ঝুঁকি নিয়ে দূর্গম এলাকায় ছুটে গেছেন মাঠ প্রশাসনের এই নারী কর্মকর্তা।

ইউএনও সাদিয়া অাফরিন কচি এই প্রতিবেদকে বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার মানুষ অনেক ভালো। সাধারণ মানুষ জনপ্রতিনিধি বিশেষ করে সাংবাদিকদের বেশ সহযোগিতা পেয়েছি। এই জেলায় সকলের সহযোগিতায় দীর্ঘদিন কাজ করেছি। সরকারি কর্মকর্তা হিসেবে এক জায়গায় থাকার সুযোগ নেই। তবে নাইক্ষ্যংছড়িবাসীর অনেক ভালোবাসা পেয়েছি। তাদের ভালোবার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি কাজের মধ্য দিয়ে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

১১

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

১২

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

১৩

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

১৪

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

১৫

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১৭

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১৮

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১৯

জনপদের নীরব সেবক–কে এস মং

২০
error: Content is protected !!