1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
পেকুয়ায় সানলাইন গাড়ির মুখোমুখি সংঘর্ষে হতাহত-১১ - paharkantho
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী বান্দরবান জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আহ্বায়ক জিকু সদস্য সচিব শহিদ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী কাপ্তাই হ্রদের পানি কমায় জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানে, নাম ঘোষণা আগামী মাসে ঘুষের চাকায় ঘুরছে বান্দরবান সদর রেঞ্জের কার্যক্রম, নেপথ্যে রেঞ্জার সাইফুল বান্দরবানের নতুন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর সীমিত পরিসরে জ্বালানি তেল সরবরাহ করছে পাহাড়ীকা ফিলিং স্টেশন বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

পেকুয়ায় সানলাইন গাড়ির মুখোমুখি সংঘর্ষে হতাহত-১১

নাজিম উদ্দিনঃ
  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুন, ২০২১

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃকক্সবাজারের পেকুয়ায় দুইটি সানলাইন চেয়ারকোচ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ছাবের আহমদ (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো দশজন।

রবিবার (২০জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাবের আহমদ কুতুবদিয়া উপজেলার উত্তর বড়ঘোপ লাল ফকির পাড়া আব্দু সোবহানের ছেলে। আহতরা হলেন,পেকুয়া সদর ইউপির সিকদার পাড়া গ্রামের মো.আমিন শরীফের ছেলে মো. বাবু (২৮), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ খান (৬০)। অপর আহতদের পরিচায় পাওয়া যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়,সকালে মগনামা লঞ্চঘাট ষ্টেশন থেকে একটি সানলাইন গাড়ি যাত্রী নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল। আনোয়ারা-বাঁশখালী-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের বারবাকিয়া কাদিমাকাটা রাস্তার মাথা পয়েন্টে বিপরীত দিক থেকে আসা আরেকটি সানলাইন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি গাড়ির যাত্রীরা হতাহত হন। ঘটনাস্থলে মারা যান ছাবের আহমদ। নিহত ছাবের আহমদ চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন।

পেকুয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। আক্রান্ত গাড়ি দুইটি জব্দ করে থানায় নিয়ে আসেন। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের স্বজনদের সাথে কথা বলে পরবর্তী প্রক্রিয়া চালাবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a