babul khan
১৯ জুন ২০২১, ৭:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৫৮ জন

পেকুয়ায় মুজিববর্ষের ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি প্রদান অনুষ্ঠান “২০জুন”

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় ১ম পর্যায়ের দ্বিতীয় ধাপে নয় জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জমি ও গৃহ প্রদান করা হবে কাল রবিবার। এ উপলক্ষে শনিবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পেকুয়ার কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্ধকৃত ১ম পর্যায়ের দ্বিতীয় ধাপের প্রস্তুতকৃত নয়টি ঘর উপকারভোগীদের মাঝে প্রদান করা হবে। ইউএনও মো.মোতাছেম বিল্যাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বাংলাদেশে একজনও ভূমি ও গৃহহীন থাকবেনা। এ লক্ষ্যকে সামনে রেখে সরকারের চাহিদা অনুযায়ী পরবর্তী ভূমি ও ঘর নির্মাণের জন্য চাহিদা প্রেরণ করা হয়েছে। বরাদ্ধ পাওয়া মাত্র বাকি অসহায় পরিবারের তালিকা তৈরি করা হবে। ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও ঘর প্রদান সারাদেশের ন্যায় এক যোগে পেকুয়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এর শুভ উদ্বোধন করবেন। প্রত্যেক উপকারভোগীদের ঘর ছাড়াও দুইশতক করে জমি দেয়া হবে। বিনামুল্যে বিদ্যুত সংযোগ, বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রমও সম্পন্ন হয়েছে। সকাল ১০ টায় এর শুভ উদ্বোধন করা হবে।

জানাগেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। জানাগেছে, পেকুয়া উপজেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৬০টি ঘর বরাদ্ধ দেয়া হয়েছে। প্রতিটি ঘরের জন্য ব্যয় ধরা হয়েছে ১লক্ষ ৯১ হাজার টাকা।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনু ইসলাম, পল্লীবিদ্যুতের সহকারী ব্যবস্থাপক দীপন চৌধুরী ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জয় প্রকাশ চাকমা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে কোটি টাকার ইয়াবা জব্দ

থানচিতে চাইল্ড জার্নালিস্ট গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানে চাঁদাবাজি অভিযোগে ছাত্রলীগ নেতা হাসান–কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিজের খোঁজে………

টিকে থাকার নামই বিশ্বাস

দেশব্যাপী মাজারে হামলার ঘটনার পরিতবাদে রাঙামাটিতে মানবন্ধন

নাইক্ষ্যংছড়িতে চোরাচালান দমনে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ নবাগত ইউএনও’র

কে এস মং-এর উদ্যোগে চট্টগ্রামে চিকিৎসা পেয়ে চোখ ভালো হলো ৭ রোগীর

এহসান মাহমুদ –এর ”আদিবাসী প্রেমিকার মুখ” কব্যগ্রন্তের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেপুটি স্পিকারের বক্তব্যের প্রতিবাদে পিসিসিপির ক্ষোভ ও নিন্দা

১০

প্রয়াত শন সূচী চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১১

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতৃত্বে আলোচনার কেন্দ্রে সজল-জ্যাকি

১২

বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি কে এস মং-এর গভীর সমবেদনা

১৩

হাটহাজারীতে দৈনিক সাঙ্গুর সাংবাদিক জাহাঙ্গীরের ওপর হামলা

১৪

বান্দরবানে ভোররাতে আগুনে পুড়ে ছাই দোকান ও বসতঘর

১৫

আরণ্যক এর আত্মকথা

১৬

লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের কাউন্টডাউন

১৭

অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডাটাবেস উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী

১৮

রাঙ্গামাটিতে চাকমা কিশোরী ধর্ষণের ঘটনায় ঢাকায় পিসিপির বিক্ষোভ

১৯

জীবনের জটিল আবর্ত

২০
error: Content is protected !!