নিজস্ব প্রতিবেদক
৯ জুন ২০২১, ১১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৩ জন

কচ্ছপিয়ার আলোচিত ইয়াবা ডন আবদুর রহমান বিজিবির হাতে গ্রেপ্তার: বিপুল ইয়াবা উদ্ধার

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের আলোচিত ইয়াবা ডন আবদুর রহমানকে অবশেষে গ্রেপ্তার করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়- বুধবার (৯জুন) বিকেলে আবদুর রহমানকে গর্জনিয়া ইউনিয়নের রাজঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশী করে তার প্যান্টের ডান পকেট থেকে একটি পলিপাইজার প্যাকেটে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাধের পর তার ফাক্রিকাটাস্থ নিজ বাড়ী তল্লাশী করে রান্নাঘরে সাদা প্লাষ্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় একটি সাদা পলিপাইজার প্যাকেটে আরও ১০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় স্থানীয় ইউপি সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার সাতশত টাকা।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সিরাজুল ইসলাম বলেন- গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন ওমর মোহম্মদ খালেদীন হৃদয় এর নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে যোগ করেন ভারপ্রাপ্ত অধিনায়ক।

এদিকে আবদুর রহমান গ্রেপ্তার হলেও তার সঙ্গে থাকা ফাক্রিকাটার মো.সেলিম নামের এক ব্যাত্তি পালিয়ে যায় বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত আসামীকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য: প্রথমে আলোচিত ইয়াবা ডন আবদুর রহমান একজন সাধারণ সিএনজি চালক, পরে ছোটখাট ব্যবসায়ী। এরপর তাঁর উচ্চাভিলাষী চলাফেরা। রামু-নাইক্ষ্যংছড়ির জনপদে ছড়িয়ে পড়ে একটি কথা। বিশাল ইয়াবার চালান পার করে কোটিপতি হয়ে যান আব্দুর রহমান। এরপরই কোটি টাকায় ইজারা নেন গর্জনিয়া বাজার। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গেল এক বছর তার ওপর চালানো হয় কঠিন গোয়েন্দাগিরি। অবশেষে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি পরিচালনা করেছে সফল অভিযান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!