পাহাড় কন্ঠ ডেক্সঃ কক্সবাজার টেকনাফে কোস্টগার্ড অভিযানে বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় থেকে কারেন্ট জাল ও সামুদ্রিক মাছ জব্দ করে স্থানীয় এতিম খানা এবং গরীব জনসাধারণের মধ্যে বন্টন করেছে।
কোস্ট গার্ড সুত্রে জানা যায়, (৬ ই জুন)রোববার দুপুর ১টা হতে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ বিসিজি ষ্টেশন এবং বাহারছড়া আউট পোষ্টের সদস্যরা টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া, দরগাহছড়া, এবং বাহারছড়া ইউনিয়নের কয়েকটি ঘাটে বিশেষ অভিযান চালিয়ে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণের সময় ৫ লক্ষ ৭০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৪শ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেন। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে প্রকাশ্যে ধ্বংস করা হয় পরবর্তীতে মাছ স্থানীয় গরীব জনসাধারণ এবং এতিম খানায় বিতরণ করা হয়েছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করেন কোস্ট গার্ড বাহারছড়া বিসিজি কন্টিনজেন্ট কমান্ডার মো. কামাল হোসেন।
No tags found for this post.
মন্তব্য করুন