নিজস্ব প্রতিবেদক
৯ মে ২০২১, ৬:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৯ জন

পেকুয়ায় শ্রমিকলীগ সভাপতির পুকুর দখলে নিতে সন্ত্রাসীদের মহড়া

Copy Link

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃপেকুয়ায় জাতীয় শ্রমিকলীগ সদর ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান মোর্শেদের মাছ চাষের পুকুর নিয়ে উত্তেজনা বিরাজ করছে। সভাপতির ভোগ দখলীয় ৩৯ শতক আয়তনের পুকুরটি জবর দখলের পায়তারা চলছে। এতে করে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা আঁধাখালী গ্রামে দু’পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। ধাওয়া ও পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে যে কোন মুহুর্তে উভয়পক্ষের মধ্যে বড় ধরনের মারপিট ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা প্রকাশ করছেন স্থানীয়রা।পুকুরটি কেড়ে নিতে একটি চক্র ভাড়াটে লোকজন নিয়ে ধারালো অস্ত্র স্বস্ত্রসহ পুকুরে হানা দেয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে ভাড়াটে লোকজনকে বাধা দিয়েছে।শনিবার(০৮ এপ্রিল) সকালে আধাঁখালীতে এ ঘটনা ঘটে। পুকুরের মালিকের নাম মেহেদী হাসান মোর্শেদ। তিনি ছড়াপাড়ার মৃত নুরুচ্ছফার পুত্র ও জাতীয় শ্রমিকলীগ পেকুয়া সদর ইউনিয়নের সভাপতি।

স্থানীয় সুত্র জানায়, ৩৯ শতক জায়গা নিয়ে শ্রমিকলীগ সভাপতি মেহেদী হাসান মোর্শেদ ও আঁধাখালীর মৃত লাল মিয়ার পুত্র মৌলভী আবদুল কাদেরের মধ্যে বিরোধ চলছিল। ওই জমি মেহেদী হাসান মোর্শেদের পৈত্রিক সুত্র প্রাপ্ত অংশ। প্রায় ২শ বছর আগে থেকে ওই জমি মেহেদী হাসান মোর্শেদ গং পূর্ব পুরুষ সময় থেকে ভোগ করছিলেন। গত কয়েক মাস আগে মোর্শেদ ৩৯ শতক জমিতে মাটি খনন করেন। মাছ চাষের জন্য তিনি পুকুর খনন করেছেন। সুত্র জানায়, ঘটনার দিন সকালে মৌলভী আবদুল কাদের ভাড়াটে লোকজন নিয়ে সেখানে যান। এ সময় দেশীয় তৈরী ধারালো দা, কিরিচ ও লাঠি সোটা নিয়ে উত্তেজিত লোকজন মোর্শেদের পুকুরটি জবর দখল চেষ্টা চালায়।

এ ব্যাপারে জাতীয় শ্রমিকলীগ সদর ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান মোর্শেদ জানান, এ জমি আমাদের পূর্ব পুরুষের। শুনেছি আংশিক জায়গা ভূলে বিএস রেকর্ড হয়েছে। আমরা রেকর্ড সংশোধনী মামলা করেছি। ১৯৮৩ সালে ওই মামলাটি রেকর্ড করা হয়েছে। জায়গা বিক্রি ও হস্তান্তরের উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আমাদের দালিলিক জায়গা খাস খতিয়ানে অন্তর্ভূক্ত হওয়ায় আমরা রেকর্ড এর বিপক্ষে দেওয়ানী মামলা করেছি। রাষ্ট্রপক্ষকে বিবাদী করেছি। কিন্তু জামায়াত নেতা মৌলভী আবদুল কাদের তালেবানী স্টাইলে আমার জায়গাটি জবর দখল প্রক্রিয়া চালাচ্ছে। ভাড়াটিয়া সন্ত্রাসী এনে দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে আমার জায়গার উপর মহড়া দিয়েছে। আমি থানায় অভিযোগ দেব।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!