Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

চকরিয়া মালুমঘাটে ট্রাক-নোহা গাড়ি মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-১

ইসমাইলু করিমঃ
আপডেট : May 8, 2021
Link Copied!

নিজস্ব প্রতিবেদন :কক্সবাজারেরচকরিয়ায় মালভর্তি ট্রাকের সাথে প্রাইভেট নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নুর মোহাম্মদ (৫২) নামের এক যাত্রী নিহত হয়।শুক্রবার (৭ মে ২১ ইং ) বিকেল ৪টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলাস্হ মালুমঘাট আমতলী নামক স্হানে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়,নিহত নুর মোহাম্মদ(৫২) চকরিয়ার ডুলাহাজারা ইউপির ১নং ওয়ার্ডের রিংভং ছগিরশাহ্ কাটা এলাকার মৃত কলিম উল্লাহর পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে ৪টার সময় চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামি ভর্তি ট্রাক (কুষ্টিয়া ট-১১ ০৮০৬) মালুমঘাটের আমতলী নামক পৌঁছলে বিপরীতমুখি প্রাইভেট নোহা গাড়ি (ঢাকা মেট্রো চ-১৩ ৫৬৮৩) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এসময় ঘটনাস্হলে নোহা গাড়ীর চালক এবং যাত্রী নুর মোহাম্মদ গুরুতর আহত হয়।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সাহায্যে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতাল পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আহত নুর মোহাম্মদ মারা যান। তবে অপর আহতের নাম জানা যায়নি।

চকরিয়া উপজেলার মহাসড়কের মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনর্চাজ মোঃসাফায়েত হোসেন বলেন, মালুমঘাট আমতলী নামক মহাসড়কে দুর্ঘটনা ঘটে।এতে নোহা গাড়ির এক যাত্রী মারা যায়। স্বজনদের অনুরোধে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকটির চালক হেলপার পালিয়ে গেছে।