নিজস্ব প্রতিবেদক
৬ মে ২০২১, ১২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৩১ জন

পলাশ ও সোহেল সহ ৬ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবী – বিএমএসএফ কক্সবাজার

Copy Link

প্রেস বিজ্ঞপ্তিঃ দৈনিক সমুদ্র কণ্ঠের সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশ এবং বিটিভি কক্সবাজার জেলা প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল সহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানিয়ে, কক্সবাজার জেলা বিএমএসএফ এক বিবৃতি প্রদান করেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলার শাখা দৈনিক সমুদ্র কণ্ঠের সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশ ও বিটিভি কক্সবাজার কক্সবাজার জেলা প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল সহ যে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য মামলার বাদীর প্রতি জোর দাবী জানিয়েছেন কক্সবাজার জেলা বিএমএসএফ। অন্যথায় বিএমএসএফ কক্সবাজার জেলা শাখা কঠোর আন্দোলনের ডাক দিবে বলে জানিয়েছেন বিবৃতি দাতা নেতৃবৃন্দরা।

কক্সবাজারের চিহ্নিত রাজাকারের ছেলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের দুর্ধর্ষ ক্যাডার, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নেতা হামিদের হাত কেটে নেওয়ার অন্যতম কূখ্যাত সদস্য বর্তমান জামায়াতের বিকল্প সংগঠন এবি পার্টির কক্সবাজার জেলা নেতা জাহাঙ্গীর কাশেম এই মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করেন।

উক্ত মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলায় আরও যাদের আসামী করা হয়েছে, সাংবাদিক আমিরুল ইসলাম মোহাম্মদ রাশেদ, তৌফিকুল ইসলাম লিপু, আজিম নিহাদ ও সানজীদুল আলম সজিব এবং স্থানীয় পত্রিকার ২ জন সাংবাদিক সহ মোট ৬ জনকে আসামী করে উক্ত মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করা হয়েছে।

বিএমএসএফ কক্সবাজার জেলা শাখা অনুসন্ধান করে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীর বিরুদ্ধে করা সংবাদ তথ্য নির্ভর এবং সত্য সংবাদই প্রকাশ করেছেন । এই তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করার কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করলে বিএমএসএফ বসে থাকবে না। বিএমএসএফ এর ঘোষণাই হল, ” যেখানে সাংবাদিক নির্যাতন সেখানেই বিএমএসএফ ” সেই সূত্রে কক্সবাজার জেলা বিএমএসএফ নির্যাতিত সাংবাদিকদের পক্ষে থেকে আন্তরিক সহযোগিতা করে যাবে। এই ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের সোজা বাংলা ঘোষণা।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, নির্যাতিত সাংবাদিক যদি বিএমএসএফ এর কোন প্রকার সদস্যও না হয়, তবুও নির্যাতিত সেই সাংবাদিকের পক্ষে অবস্থান নেওয়ার জন্য কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাংলাদেশের প্রতিটি শাখা গুলোকে ” যেখানে সাংবাদিক নির্যাতন সেখানেই বিএমএসএফ ” এরকম নির্দেশ আগে থেকেই প্রদান করা আছে।

তাই কক্সবাজার জেলা বিএমএসএফ এর পক্ষে দৈনিক সমুদ্র কণ্ঠের সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশ ও বিটিভি জেলা প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল সহ যে সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করা হয়েছে সেই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার জেলা বিএমএসএফ। সাথে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করারও জন্য জোর দাবী জানাচ্ছি।

বিবৃতি দাতারা হলেন, কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও বিএমএসএফ কক্সবাজার জেলার সমন্বয়ক দৈনিক আলোকিত উখিয়ার সম্পাদক ও নির্যাতিত সাংবাদিকদের “শেল্টার হোম” এর প্রধান সমন্বয়ক মিজান উর রশিদ মিজান, কক্সবাজার জেলা বিএমএসএফ এর সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক সিনিয়র সাংবাদিক দৈনিক রূপালী সৈকতের প্রকাশক ও সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, দৈনিক কক্সবাজার ৭১ এর সম্পাদক রুহুল আমিন সিকদার, বিএমএসএফ কক্সবাজার জেলা আহবায়ক মোঃ শহীদুল্লাহ, আমানুল হক আমান,জাহেদ হোসেন, মোহাম্মদ বিন আবদুল্লাহ (ম্যাক্স), রেবেকা সুলতানা আইরিন, জসিম উদ্দিন চৌধুরী , ছুরুত আলম, মোঃ রেজাউল করিম, রিয়াজ মোর্শেদ, জসিম উদ্দিন, আবুল হোসেন মোঃ সেলিম উদ্দিন, সাহাব উদ্দিন, ইসমাইল শাহ, এম এ সাত্তার প্রমুখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

১

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

২

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

৩

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৪

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৫

বান্দরবানের ডিসি প্রত্যাহার

৬

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৭

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

৮

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

৯

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

১০

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১১

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

১২

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৩

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

১৪

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

১৫

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

১৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

১৭

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১৮

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

১৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

২০
error: Content is protected !!