নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২১, ১১:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৮ জন

পেকুয়ায় টমটম-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত -১১

Copy Link

পেকুয়া (কক্সবাজার)প্রতিনিধিঃকক্সবাজারের পেকুয়া উপজেলায় টমটম সিএনজি মুখোমুখি সংঘর্ষে এগারোজন আহত হয়েছে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৭এপ্রিল) সকাল ১১টার দিকে পেকুয়া থানা সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কক্সবাজারের ভারুয়াখালী পূর্ব সিকাদর পাড়া এলাকার মৃত গুরা মিয়ার পুত্র ছালামত উল্লাহ(৫৫) ও তার স্ত্রী আনছারা বেগম(৪০), একই এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী ধলু বিবি(৫০), আব্দুল মোনাফের স্ত্রী গোলাপজান(৫০), আনোয়ার উপজেলার বাসিন্দা হাফেজুর রহমানের স্ত্রী রহিমা বেগম (৩৫), মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে টমটম চালক মোহাম্মদ হাসান(৩৭), পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন কাছারী মুরা এলাকার মোহাম্মদ কালু(৫৫), দানু মিয়া (৩৭) বারবাকিয়া ইউনিয়নের ফাঁশিয়াখালীর বাসিন্দা আমেনা বেগম (৩২), আহমুদূর রহিম (৪০) ও পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার আবুল কাসেমের ছেলে মো. সাজ্জাদ(৩৩)।
তবে আহতদের মধ্যে গোলাপ জান, সিএনজি চালক মো.হাসান,মোহাম্মদ কালু,আমেনা বেগম,আহমুদূর রহিম,দানু মিয়া এদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফর্ড করে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় টমটম ও সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টমটম গাড়িটি ৬ জন যাত্রী নিয় বাঘগুজারা বাজার ষ্টেশনে যাচ্ছিলেন। আঞ্চলিক মহাসড়কের পেকুয়া সদরের চৌমুহনী পার হয়ে পেকুয়া থানার কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি দ্রুতগামী একটি সিএনজি আরেকটি টমটম গাড়ী ওভারটেক করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটমকে মুখোমুখি ধাক্কা দিলে সিএনজি ও টমটম গাড়ী ধুমড়ে মুচড়ে যায়। এ সময় চালকসহ এগারোজন গুরুতর আহত হন।

পেকুয়া থানার ওসি তদন্ত কানন সরকার জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছি। আক্রান্ত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃফাবিহা মেহজাবীন বলেন, আহতদের অবস্থা গুরুতর। সাতজনকে চমেকে রেফার্ড করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!