babul khan
২০ এপ্রিল ২০২১, ৪:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৯১ জন

কক্সবাজারে পাহাড় থেকে পড়ে হাতির মৃত্যু

Copy Link

নিজস্ব প্রতিবেদন :কক্সবাজার সদরের ঈদগাঁতে পাহাড় থেকে পড়ে একটি বয়স্ক মাদি (নারী) হাতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৯এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জ এর পানেরছড়া এলাকায়। বনবিভাগ সূত্রে জানা গেছে, ঈদগাওঁ রেঞ্জ এর পানেরছড়া নামক ঢালায় গতকাল রাতে হাতির একটি পাল আসে।

তার মধ্যে এটি বয়স্ক মাদি (নারী) হাতি পাহাড়ের উচু থেকে পা পিছলে নিচে পাকা সড়কে পড়ে গেলে মাথা আঘাত পাওয়ায় তখনি হাতিটি মারা যায়। খবর পেয়ে ঈদগাও রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল হোসেন খান ও সঙ্গীয় ফোর্সসহ রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌছে পরদিন (২০এপ্রিল২১ইং) সকালে পশু চিকিৎসক এর মাধ্যমে ময়নাতদন্তের ব্যবস্থা কররেন।

স্থানীয় ছিদ্দিক জানান,গতকাল রাতে বেশ কয়েকটি হাতি পানেরছড়া এলাকায় এসেছিল। এই হাতির পাল প্রায় সময় এই দিকে আসে।খুব সম্ভবত বয়স্ক মাদি হাতি হওয়াতে পাহাড় থেকে পড়ে মারা গেছে। আমরা গুলি আওয়াজ শুনিনি হাতি কাছ থেকে দেখেছি গায়ে গুলির লাগার কোন চিহ্ন নেই।

ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল হোসেন খান জানান,গতকাল দিবাগত রাত ১টার দিকে পানেরছড়া এলাকায় ঈদগড় ঈদগাও পাকা সড়কের পাশের পাহাড় থেকে পা পিছলে পড়ে গেছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি বয়স্ক হাতিটি মারা গেছে। সকাল পর্যন্ত পাহারা দিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।এখন অপসারণ এর কাজ করছি ।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম জানান, গতকাল (১৯এপ্রিল) রাত ১টার দিকে একটি বয়স্ক হাতি ঈদগাঁও পানেরছড়া এলাকায় পড়ে আছে খবর পেয়ে ঈদগাও রেঞ্জ ও কক্সবাজার অফিস থেকে একটি বিশেষ টহলটিম ঘটনাস্থলে গিয়ে দেখে হাতিটি মারা গেছে। আজ সকালে (২০এপ্রিল) ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের পরে জানা যাবে হাতিটি কিভাবে মারা গেছে । প্রাথমিকভাবে ধারণা কার হচ্ছে বয়স্ক মাদি হাতি (নারী) হওয়াতে পাহাড়ে চলাচলের সময় পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

রুমায় মাটিচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার,আটক ১৩

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১১

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১২

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

১৩

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১৪

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১৫

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১৬

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৭

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৮

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৯

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

২০
error: Content is protected !!