babul khan
১৯ এপ্রিল ২০২১, ১০:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৮৬ জন

পেকুয়ায় ছাত্র দিয়ে অন্য এক শিক্ষকের জমির ধান লুটের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে

Copy Link

নাজিম উদ্দিন, পেকুয়াঃ কক্সবাজারের পেকুয়ায় দিন দুপুরে লুট করা হয়েছে শিক্ষকের রোপিত ধান। মাদরাসার ছাত্র দিয়ে অবসর প্রাপ্ত এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জমির রোপিত ধান কেটে লুট করেছে আরেক মাদরাসা শিক্ষক।

দুপুরে শিক্ষার্থী নিয়ে জমিতে হানা দেয় পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক শাহাদত হোসেন। এ সময় ভাড়াটে লোকজনসহ প্রতিপক্ষের অবসরপ্রাপ্ত শিক্ষকের ৭ শতক জমি থেকে আধাপাকা বুরো ধান কেটে লুট করে নিয়ে যায়।

সোমবার(১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতবরপাড়ায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে জমির মালিক পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনার মৃত আব্দুল করিম প্রকাশ হনুমিয়ার ছেলে জিয়াবুল হক পেকুয়া থানায় চিহ্নিত দুবৃর্ত্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রাপ্ত সুত্রে জানায়,আন্নরআলী মাতবরপাড়ায় আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা লাগোয়া জিয়াবুল হক ও তার ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক মাহাবুল আলম গংদের মালিকানাধীন জমি রয়েছে। পৈত্রিক সুত্রে প্রাপ্ত অংশে জমিতে শিক্ষক মাহাবুল আলম গং চলতি বুরো মৌসুমে ফসল আবাদ করে। বর্তমানে রোপিত ফসল আধাপাকা অবস্থায় আছে। ঘটনার দিন দুপুরে একদল দুবৃর্ত্তরা শিক্ষক মাহাবুল আলম গংদের জমিতে অনুপ্রবেশ করে। এ সময় তারা ৭শতক জমির আধাপাকা ধান কেটে লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে অবসরপ্রাপ্ত শিক্ষক মাহাবুল আলম জানান,রমজান মাসে একটি চক্র আমাদের পৈত্রিক জমি থেকে ধান লুট করেছে। আন্নর আলী মাতবরপাড়ার মৃত আবদুল কাদেরের ছেলে রেজাকুল হায়দার চৌং প্রকাশ রাজা মিয়া, বাঁশখালী থেকে আগত শাহাদাত হোসেনসহ একদল দুবৃর্ত্তরা জমিতে তান্ডব চালায়। তারা কাঁচা ধান কেটে নিয়ে গেছে।

মাষ্টার মাহাবুল আলমের ভাইয়ের ছেলে স্বেচ্ছাসেবকলীগ পেকুয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার জানান,রাজা মিয়া ও হেফাজত নেতা শাহাদাত হোসেনের নেতৃত্বে ভাড়াটে লোকজন আমাদের দখলীয় জমি থেকে ফসল লুট করেছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। রমজান মাসে এটি কোন ধরনের ধৃষ্টতা তারা ভাড়াটে লোকজনের পাশাপাশি কিছু মাদ্রাসার কোমলমতি ছাত্রকেও ধান কাটতে জমিতে নামান। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১০

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১১

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১২

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৩

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৪

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৫

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

১৬

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

১৭

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

১৮

আজন্ম পাপের উপাখ্যান

১৯

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

২০
error: Content is protected !!