নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

Copy Link

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সেলিমা রহমান এমপির সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট মাধবী মার্মাও উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়।

এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমি, জয়িতা ফাউন্ডেশন এবং ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিশন, মিশন, জনবল, বাজেট, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়।

উপস্থাপিত তথ্যের ভিত্তিতে কমিটির সদস্যরা মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে কাজের পরিধি ও মান বাড়াতে বেশ কিছু বিষয়ে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন।

আলোচনা শেষে কমিটি প্রান্তিক নারীর ক্ষমতায়ন জোরদার করা, গর্ভবতী মায়েদের মানসিক সুস্থতা ও পারিবারিক সহায়তা নিশ্চিত করা এবং অবিলম্বে শিশু সুরক্ষা কর্মকর্তা নিয়োগের সুপারিশ করে।

এ ছাড়া শিশুদের নৈতিক শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং শিশুদের মানসিক বিকাশে পরিবারকে ব্যাপকভাবে সম্পৃক্ত করার নির্দেশ দেওয়া হয়।নারী উদ্যোক্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও উৎপাদিত পণ্যের উপযুক্ত বাজারসংযোগ নিশ্চিত করা, ডিএনএ ল্যাবরেটরির শূন্য পদ দ্রুত পূরণ এবং কর্মজীবী মায়েদের স্বস্তির জন্য ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানোর বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কমিটির প্রথম বৈঠকে সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি, রাশেদা বেগম হীরা এমপি, আন্না মিনজ এমপি, মাধবী মার্মা এমপি, ফাহিমা নাসরিন এমপি, নূরুন্নিসা সিদ্দীকা এমপি, সাবিকুন্নাহার এমপি এবং মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি এমপি উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা ও একাডেমির প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা দাবির অভিযোগে এখনো বন্ধ বান্দরবান-থানচি রুটের বাস চলাচল

১

নাইক্ষ্যংছড়িতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

২

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশন শেষে বান্দরবানে ফিরলেন ৮০ রোগী

৩

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

৪

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

৫

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

৬

কেএনএফ প্রধান নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

৭

বান্দরবানে ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

৮

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

৯

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

১০

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

১১

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

১২

বান্দরবানের ডিসি প্রত্যাহার

১৩

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

১৪

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

১৫

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

১৬

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

১৭

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১৮

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

১৯

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

২০
error: Content is protected !!