বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক নাজনীন সুলতানাকে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা হতে প্রকাশিত উপসচিব মাহমুদ উল্লাহ মারুফ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি প্রকাশ পায়।

এর আগে মার্চ মাসে বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন সানিউল ফেরদৌস। ৬ মাসের মাথায় আজ (৮ অক্টোবর) তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। তার জায়গায় নাজনীন সুলতানাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন