নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২০, ১২:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৯ জন

চীনা ভ্যাকসিনের ট্রায়াল সম্পর্কে দুদিনের মধ্যে জানা যাবে

Copy Link

স্বাস্থ্য সচিব মোঃ আবদুল মান্নান বলেছেন, রাশিয়া ভ্যাকসিন বিপণনে বাংলাদেশের বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে কাজে লাগাতে চাইছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সচিব বলেন, এছাড়া ভারতের কোম্পানিও কিছু প্রস্তাব দিয়েছে। রাশিয়ার কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে কাজে লাগাতে চাচ্ছে। ইনসেপ্টা, পপুলার, বেক্সিমকো, হেলথ কেয়ার, স্কয়ারসহ বড় কোম্পানিগুলোর কথা বলেছে তারা। বেলজিয়াম ও ফ্রান্সের কোম্পানিও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা পর্যাপ্ত অর্থ বরাদ্দ রেখেছি প্রয়োজনে অর্থের বিনিময়ে ক্রয় করে যেন ভ্যাকসিন নিয়ে আসতে পারি। একটি বিদেশী প্রজেক্টের জন্য দশ কোটি মার্কিন ডলার অর্থ আমরা বরাদ্দ রেখেছি। এছাড়া আরও কিছু অর্থ রাখা হয়েছে।

সচিব বলেন, আমরা প্রথমেই ২৫ থেকে ৩০ লাখ ভ্যাকসিন আনতে চাচ্ছি। যারা ফ্রন্টলাইনার তারা বিনামূল্যে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। সাংবাদিকরাও ঘরের বাইরে কাজ করছেন, তারাও গুরুত্ব পাবেন। সাধারণ মানুষের জন্য কতটা এ্যাভেইলেবল করা যায় সেটি দেখছি। তবে যারা বয়স্ক মানুষ এবং বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তাদের আমরা অগ্রাধিকার দেব। চীনা কোম্পানি সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল সম্পর্কে আগামী দুদিনের মধ্যে জানা যাবে।

ভ্যাকসিনের ট্রায়ালের বিষয়ে সচিব বলেন, ভ্যাকসিন নিয়ে বিভিন্ন দেশের ৯ কোম্পানি কাজ করছে। এর মধ্যে পাঁচ কোম্পানির সঙ্গে সরকারের সর্বক্ষণিক যোগাযোগ আছে। চীনের কোম্পানিকে ট্রায়ালের অনুমোদন দিয়েছি। ব্রাজিল, ইন্দোনেশিয়া আর তুরস্কে তারা অনেক ইনভেস্ট করেছে। তারা ট্রায়াল শুরু করার জন্য দুদিনের মধ্যে চিঠি দিয়ে অফিশিয়ালি সিদ্ধান্ত জানাবে। আমরা আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে তারা এগিয়ে আসবে। তাদের কাছে জানতে চেয়েছি, কবে শুরু করবে? তারা বলেছে, ফরমাল চিঠি দেবে, যা আজ বা কাল হয়ত পাব। আইসিডিডিআরবি সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!