জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৭ জন

নাইক্ষ্যংছড়িতে বিশ হাজার ইয়াবাসহ যুবক আটক, সিএনজি জব্দ

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ কামাল হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে মানিক (২২) নামে অপর এক যুবক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া চার রাস্তার মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।আটক কামাল হোসেন ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তুমব্রু পশ্চিমকুল এলাকার মো. ইসলামের ছেলে। পলাতক মানিক একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাহাড়পাড়া এলাকার জাহিদ আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) হৃদয় পাল ও এএসআই (নিঃ) জসিম উদ্দিনসহ পুলিশের একটি দল বড়ুয়া পাড়া চার রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়। এ সময় ১১-৩৩১৫ নম্বরের একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুই কার্ডে থাকা ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানকালে সিএনজিতে থাকা কামাল হোসেনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর যুবক মানিক সিএনজি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি সিএনজি জব্দ করা হয়েছে। অপর আসামি পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এবং উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় নেওয়া হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!