নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৪ জন

নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

Copy Link

‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষার লক্ষ্যে শনিবার (১২ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার সকালে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন। পাশাপাশি মাদক পাচার, বিক্রি ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। র‌্যালিতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন মানুষ অংশ নেন।

র‌্যালি শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল ও সদস্য তৈয়ব উল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক বর্তমানে একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এর কারণে ব্যক্তি, পরিবার ও সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের কারণে অপরাধ ও নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান বা আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলন।

বক্তারা আরও বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় নাইক্ষ্যংছড়িতে মাদক চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও মাদক পাচার, বিক্রি বা সেবনের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তারা।

সন্তানদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার থেকেই সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু মহল ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর রাখতে হবে। পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা, সংস্কৃতিচর্চা, শিক্ষা এবং বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গণমাধ্যমকেও আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য দেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক মাঈনুদ্দীন খালেদ, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আবাদুল হামিদ, সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ, অর্থ সম্পাদক মো. ইউনুস এবং যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন টুক্কুও সানজিদা আক্তার, মো: তৈয়ব উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম হাবিবুর রহমান রনি, মো. শাহীন, আনোয়ার হোসেন, মো. শিহাব, নুরুল সিকদার, কফিল উদ্দিন,আজিজুল হক রানা, মাহমুদুল হাসান,আবু শামাসহ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!